এক্সপ্লোর

দক্ষিণ চিন সাগরে শান্তি নষ্ট করা চলবে না, ভারত ও আমেরিকাকে বলল বেজিং

বেজিং: দক্ষিণ চিন সাগর ইস্যু উঠতে পারে নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্পের সামনের বৈঠকে। ২৬ জুন প্রধানমন্ত্রী মোদী মুখোমুখি হবেন মার্কিন প্রেসিডেন্টের। সেখানে পারস্পরিক স্বার্থ জড়িত, এমন নানা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রসঙ্গে কথা হবে দুই শীর্ষ রাষ্ট্রনেতার। তার প্রাক্কালে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ দক্ষিণ চিন সাগরের শান্তি বিঘ্নিত করা চলবে না বলে ভারত ও আমেরিকাকে বার্তা দিল বেজিং। সেখানে দু দেশকে গঠনমূলক ভূমিকা পালন করতে আহ্বান জানিয়েছে চিনা বিদেশমন্ত্রক। ভারতীয়-প্রশান্তমহাসাগরীয় এলাকায় ভারত ও আমেরিকার মধ্যে সহযোগিতার সম্পর্ক নিয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন, চিন ও আসিয়ানভুক্ত দেশগুলির লাগাতার প্রয়াসের ফলে ওখানে পরিস্থিতি ঠান্ডা হয়ে আসছে। আমাদের প্রত্যাশা, দক্ষিণ চিন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বহাল রাখতে আঞ্চলিক দেশগুলি যে চেষ্টা চালাচ্ছে, অন্য সব দেশ, বিশেষ করে এই অঞ্চলের বাইরের দেশগুলি তাকে সম্মান জানাবে। এ ব্যাপারে তারা একটা গঠনমূলক ভূমিকা নিতে পারে। প্রসঙ্গত, গোটা দক্ষিণ চিন সাগরই তার বলে দাবি করে বেজিং। মানতে নারাজ ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন্স, ব্রুনেই ও তাইওয়ান। দক্ষিণ চিন সাগর ও পূর্ব চিন সাগর, দুটিরই এলাকাগত দখলদারি নিয়ে বিতর্কে জড়িয়েছে চিন। নিজের দখলে থাকা একাধিক দ্বীপ ও খাড়ির অনেকগুলিতেই সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। দুটি এলাকাই খনিজ সম্পদ, তেল ও আরও নানা রকমের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্ব আছে দুই এলাকার। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকা প্রথম 'ফ্রিডম অব নেভিগেশন' অভিযানের আওতায় দক্ষিণ চিন সাগরের একটি কৃত্রিম দ্বীপের কাছে নৌজাহাজ পাঠায়। ক্ষিপ্ত চিন একে আমেরিকার 'দায়িত্বজ্ঞানহীন' আচরণ আখ্যা দিয়ে পাল্টা হুঁশিয়ারি দেয়, আমেরিকা ইচ্ছা করে প্ররোচনা দিচ্ছে, আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে এর চরম ক্ষতিকর প্রভাব পড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget