এক্সপ্লোর

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থনের দাবিতে সায় দিল না চিন

বেজিং: নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছেন চিনের প্রধানমন্ত্রী লি খ্যাজিয়াং।পাক সংবাদমাধ্যম এমনই দাবি করেছিল। কিন্তু এই খবর সম্পর্কে দূরত্ব বাড়াল বেজিং। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু ক্যাঙ বলেছেন, কাশ্মীর  ভারত ও পাকিস্তানের ঐতিহাসিক ইস্যু। এক্ষেত্রে চিনের অবস্থান একই রয়েছে। আমাদের আশা, সংশ্লিষ্ট পক্ষগুলি আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করবে। কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের অবস্থানকে চিন সমর্থন জানিয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে লু ক্যাঙ একথা বলেছেন। তিনি আরও বলেছেন, গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছিলেন চিনের প্রধানমন্ত্রী। এই বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় সহ পারস্পরিক স্বার্থসমন্বিত আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতামতের আদানপ্রদান হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের ডন নিউজ জানিয়েছিল, কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়েছে চিন। চিনের প্রধানমন্ত্রী কাশ্মীর সম্পর্কে সমর্থন দিয়ে যাওয়ারও আশ্বাস দিয়েছেন। ওই সংবাদপত্রটি চিনের প্রধানমন্ত্রীর বক্তব্যও উদ্ধৃত করেছিল। জিও নিউজও একই ধরনের দাবি করেছিল। কিন্তু চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র বললেন,কাশ্মীর প্রসঙ্গে বেজিংয়ের অবস্থানের কোনও বদল হয়নি। লু ক্যাঙ আরও বলেছেন, চিন যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসবাদী আশঙ্কার মোকাবিলা করতে হবে। ভারত ও পাকিস্তান , উভয় দেশই এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ। এই দুটি দেশ যোগাযোগ ও আলোচনার উদ্যোগ নেবে, বিরোধের বিষয়গুলি সমাধানের চেষ্টা করবে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার ক্ষেত্রে যৌথ ভূমিকা গ্রহণ করবে বলেও চিন আশা প্রকাশ করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget