এক্সপ্লোর

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

China News : বেজিংয়ের দাবি, ২০৩০ সালের মধ্যে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমাহীন বিদ্যুৎ উৎপাদন শুরু করবে তারা।

China News : বদলে যেতে পারে বিশ্বের ভাবনা। ক্লিন এনার্জি বা কার্বনমুক্ত শক্তি উৎপাদনে বড় পদক্ষেপ নিল চিন। এবার কৃত্রিম সূর্য তৈরি করছে বেজিং। সম্প্রতি সেই উদ্যোগে প্রথম সাফল্য পেয়েছে দেশ। বিশ্বের সবথেকে বড় ফিউশন ম্যাগনেট তৈরি করেছে চিন। বেজিংয়ের দাবি, ২০৩০ সালের মধ্যে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমাহীন বিদ্যুৎ উৎপাদন শুরু করবে তারা।

কী এমন আলাদা তৈরি করছে চিন ?
বিজ্ঞানীরা বলছেন, এই ফিউশন ম্যাগনেটের মাধ্যমে বিশ্বের সবথেকে বড় ক্লিন এনার্জির হাব তৈরি হবে চিনে। যা ভবিষ্যতে কার্বন মুক্ত পরিবেশ তৈরি করতে বিশ্বকে সাহায্য করবে। চিনের 'চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস'-এর 'ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স' তৈরি করেছে এই সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। ২১ মিটার লম্বা, ১২ মিটার চওড়া, ৫৮২ টন ওজন রয়েছে এই ম্যাগনেটের।

কী এই কৃত্রিম সূর্য
আসলে কৃত্রিম সূর্য হল নিউক্লিয়ার ফিউশন রিয়্যাক্টর। সূর্যের মধ্যে শক্তি বা তাপ উৎপন্ন হওয়ার জন্য যে বিক্রিয়া ঘটে, সেই একই প্রক্রিয়ায় এখানেও বিদ্যুৎ উৎপন্ন হবে। এই ফিউশন রিয়্যাক্টরের মাধ্যমে সূর্যের মতোই এখানে ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে হাইড্রোজেন সংযোজন ঘটিয়ে বিপুল পরিমাণ শক্তি বা বিদ্যুৎ উৎপন্ন করবে চিন।

কোনও কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না

সবথেকে বড় বিষয়, এই বিশাল শক্তিযজ্ঞে কোনও কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না। নতুন বিশ্বে যা বিশাল কার্যকর হতে পারে। তবে এখনই এই টেকনোলজিতে সাফল্য পায়নি চিন। আরও কিছু বাধা টপকাতে হবে বেজিংকে। বিজ্ঞানীরা মনে করছেন, এর থেকে কার্বনমুক্ত সীমাহীন বিদ্যুৎ তৈরি করতে পারবে চিন।

নিউক্লিয়ার ফিউশন আসলে কী
মহাবিশ্বে প্রতিটি নক্ষত্রই নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমেই সক্রিয় থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা বিপুল পরিমাণ তাপ ও শক্তি উৎপন্ন করে। প্রতিটি নক্ষত্রের ক্ষেত্রেই এই বিপুল চাপ ও তাপ থাকে। সেখানেই নিউক্লিয় ফিউশন বিক্রিয়া ঘটে থাকে। উদাহরণ হিসাবে আপনি বলতে পারেন সূর্যের কথা। যেখানে সূর্যের কেন্দ্রে তাপমাত্রা থাকে ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় প্রচন্ড চাপের ফলে হাইড্রোজেন থেকে হিলায়াম তৈরি হয়। যা থেকে বিপুল পরিমাণ শক্তি ও তাপ আকারে নির্গত হয়। এবার সেই প্রযুক্তির প্রস্তুতিতে একধাপ এগোল চিন।

আরও পড়ুন : আসছে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, বন্ধ হবে কাগজে

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget