এক্সপ্লোর

কাজ হল না মোদীর অনুরোধেও, চিনের বাগড়ায় এনএসজি-তে ঢুকতে পারল না ভারত

সিওল: পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ঢুকতে পারল না ভারত। চিনা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বরফ গলাতে পারলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মূলত চিনের বাগড়াতেই এনএসজি বৈঠকের প্রথম দিনে ভারতের সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত ঝুলেই রইল। চিন ছাড়াও ভারতের সদস্যপদের কড়া বিরোধিতা তুরস্ক, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিলও। ৪৮ সদস্য বিশিষ্ট এনএসজি-র প্লেনারি বৈঠকের আগে চিন বারবারই বলেছে যে, ভারতের সদস্যপদের বিষয়টি আলোচ্যসূচীতে নেই। ভারতের আর্জি নিয়ে কোনওরকম আলোচনার সম্ভাবনা ঠেকাতে মরীয়া ছিল চিন। যদিও চিনের এই প্রচেষ্টা ভেস্তে যায়। সকালের বৈঠকে জাপান ভারতের প্রসঙ্গটি উত্থাপন করে। এর পরিপ্রেক্ষিতে বিশেষ নৈশভোজ-পরবর্তী বৈঠকে ভারতের আর্জির বিষয়টি নিয়ে আলোচনায় রাজি হয় সদস্য দেশগুলি। এনএসজি-র প্লেনারি বৈঠকের সময়েই তাসখন্দে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে তিনি চিনের প্রধানমন্ত্রী শি চিনফিংয়ের সঙ্গে আলোচনায় এনএসজি-তে ভারতের সদস্যপদের আর্জি সমর্থনের অনুরোধ জানান। ভারতের সদস্যপদের আবেদনকে ‘যুক্তিসঙ্গত ভাবে’ বিচার করতে চিনফিংকে অনুরোধ করেন মোদী। কিন্তু সেই অনুরোধেও চিনের মনোভাবের কোনও পরিবর্তন হল না। ভারতের আধিকারিকরা জানিয়েছেন, ভারতের বিরোধিতায় চিনের সঙ্গে যোগ দেয় তুরস্ক, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিলও। পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি (এনপিটি)-তে স্বাক্ষর না করলেও ভারতকে কীভাবে এনএসজি-তে সামিল করা হবে, সেই প্রশ্ন তোলে ওই দেশগুলি। যে দেশগুলি ভারতের বিরোধিতা করেছে, তাদের মধ্যে ব্রাজিলের অবস্থানই অপ্রত্যাশিত। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত, চিন ছাড়াও রয়েছে ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। তাই ব্রাজিলের বিরোধিতা কিছুটা হলেও বিস্মিত করেছে ভারতীয় আধিকারিকদের। ভারতের পক্ষে সমর্থন সংগ্রহে সিওলে এসেছিলেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। তিনি ব্রাজিলের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেছিলেন।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget