এক্সপ্লোর

সন্ত্রাস দমনে যথাসাধ্য করছে! ব্রিকস প্রস্তাবের উল্টো সুরে পাকিস্তানকে 'পিঠ চাপড়ানি' চিনের

বেজিং: ব্রিকস সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে ভারতের উদ্বেগে সহমত জানিয়ে বাকিদের সঙ্গে পাকিস্তানে বেড়ে ওঠা লস্কর-ই-তৈবা ও জয়েশ-ই-মহম্মদ, হক্কানি সহ নানা জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসে উদ্বেগ প্রকাশের তিনদিনের মধ্যেই সুর বদলে ইসলামাবাদের পাশে বেজিং! জিয়ামেন সামিটের ঘোষণায় এই প্রথম জয়েশ, লস্করের নাম থাকা কূটনৈতিক স্তরে ভারতের বড় সাফল্য বলে দেখা হচ্ছে। এমনকী রাষ্ট্রপুঞ্জে জয়েশ প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণায় ভারতের প্রয়াসে বাধা দেওয়া থেকে চিন এবার বিরত থাকবে কিনা, সেই জল্পনাও শুরু হয়। কিন্তু পাকিস্তানের প্রতি মনোভাব যে বদলায়নি, সেই ইঙ্গিত দিয়ে 'সর্বসময়ের মিত্রের' সমর্থনে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই শুক্রবার বেজিং সফররত পাক বিদেশমন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে বলেন, চিনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্ব লোহার মতো কঠিন। চিনের ভাল ভাই পাকিস্তান। পাকিস্তানকে চিনের মতো ভাল চেনে না, বোঝে না কেউ। সরাসরি ব্রিকস সম্মেলনের উল্লেখ না করে সন্ত্রাসবাদ গোটা দুনিয়ার সমস্যা, এর মোকাবিলায় সব দেশের সঙ্ঘবদ্ধ প্রয়াস চাই বলে অভিমত জানান তিনি। সেইসঙ্গে বলেন, পরস্পরকে দোষারোপ না করে সব দেশের মিলেমিশে কাজ করা দরকার। বছরের পর বছর পাকিস্তান সন্ত্রাসের শিকার। আরও গুরুত্বপূর্ণ হল, পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক জোটের এক গুরুত্বপূর্ণ শরিক। পাকিস্তানের সরকার ও জনগণ সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বিরাট চেষ্টা করেছে, বলিদান দিয়েছে। সবার চোখের সামনেই সেই অবদান রয়েছে। তাকে স্বীকৃতি দেওয়া উচিত আন্তর্জাতিক মহলের। সন্ত্রাসবাদ দমনের ব্যাপারে পাকিস্তান শুদ্ধ বিবেক নিয়ে তার যথাসাধ্য ভূমিকা পালন করেছে। ভারত, আমেরিকার প্রতি ইঙ্গিত করে চিনা মন্ত্রী বলেন, কিছু দেশের বরং উচিত পাকিস্তানকে প্রাপ্য কৃতিত্বটুকু দেওয়া। ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ বিরোধী প্রস্তাবে চিনের সমর্থনের প্রেক্ষাপটেই পাক বিদেশমন্ত্রীর এবারের বেজিং যাত্রা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান নীতি ঘোষণার সময় পাকিস্তানের তীব্র সমালোচনার পরপরই ব্রিকসে কাঠগড়ায় তোলা হয়েছে তাদের। এমনকী বেজিং রওনার প্রাক্কালে পাক বিদেশমন্ত্রীই এই প্রথম মেনে নেন, বিশ্বমঞ্চে বিড়ম্বনা এড়াতে হলে পাকিস্তানকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির রাশ টেনে ধরতেই হবে।

সেরা শিরোনাম

Sheikh Hasina : বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
Blast At Oil Depot : দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
Cairo Fire News: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget