এক্সপ্লোর

পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সীমান্তে সুরক্ষা জোরাল করবে চিন

বেজিং:  পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন চিন। এমনই ইঙ্গিত মিলল চিনের জিনজিয়াং প্রদেশের সরকারের সিদ্ধান্তে। সরকারকে উদ্ধৃত করে চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া জানিয়েছে, এই অঞ্চলে জঙ্গিদের যাতায়াত রুখতে চলতি বছরে চিন-পাকিস্তান সীমান্ত বরাবর নিরাপত্তা আরও কঠোর করা হবে। জিনজিয়াংয়ের সীমান্ত অঞ্চলে জঙ্গি উপদ্রব বাড়ছে। এ ক্ষেত্রে এখানে জঙ্গিদের অনুপ্রবেশ রোধ করার ব্যাপারে পাকিস্তানের অক্ষমতা নিয়ে চিন যে অসন্তুষ্ট, তা জিনজিয়াং সরকারের সিদ্ধান্ত থেকে স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। জিনজিয়াংয়ের কমিউনিস্ট নেতাদের আশঙ্কা, জঙ্গিরা পাকিস্তান ও আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়ে হামলা চালানোর লক্ষ্যে প্রদেশে ফিরে আসছে। উল্লেখ্য, গত রবিবার হোটান প্রিফেকচারে এক অভিযানে তিন জঙ্গি নিহত হয়। গত ২৮ ডিসেম্বর হোটানে জঙ্গি হামলায় ৫ জনের মৃত্যুর ঘটনার পর ওই অভিযান চালানো হয়। চিন ও পাকিস্তানের বিদেশমন্ত্রীরা দুই দেশের ঘনিষ্ট বন্ধুত্বের কথা বললেও জিনজিয়াংয়ের নেতৃবৃন্দের মধ্যে জঙ্গি উপদ্রব নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁরা স্থানীয় জঙ্গিদের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের তালিবান ঘাঁটিগুলির যোগাসাজশ নিয়ে রীতিমতো আতঙ্কিত। আঞ্চলিক পিপলস কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে জিনজিয়াংয়ের চেয়ারম্যান শোহরাত জাকির বলেছেন, সীমান্ত পেরিয়ে অবৈধ যাতায়াত রুখতে নিরাপত্তা কঠোর করার পদক্ষেপ জোরাল করেছে। পাক সীমান্ত সংলগ্ন কাশগড় প্রিফেকচারের কমিউনিস্ট পার্টির প্রধান সহ অন্যান্য আধিকারিকরা পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget