এক্সপ্লোর

ভারতের সঙ্গে অস্থির সম্পর্কের মাঝে, তিব্বতে লাইভ-ফায়ার ড্রিল চিনা সেনার

বেজিং: ডোকালাম নিয়ে ভারত-চিন সম্পর্কের সাম্প্রতিক অচলাবস্থার মাঝেই তিব্বতে লাইভ ফায়ার ড্রিল করতে দেখা গেল চিনা সেনাবাহিনীকে। সেখানকার সরকার পরিচালিত টেলিভিশন চ্যানেল চিনা সেন্ট্রাল টেলিভিশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার সিসিটিভি-র তরফে দাবি করা হয়, পিপিলস লিবারেশন আর্মি (পিএলএ) তিব্বতে লাইভ-ফায়ার পরিচালনা করেছে। তবে কখন, কোন সময় ড্রিল করা হয়েছে, সেপ্রসঙ্গে বিস্তারিত কোথাও কিছু বলা নেই। সেনার যে ব্রিগেডের তরফে এই লাইভ-ফায়ার ড্রিলটি পরিচালনা করা হয়, সেটি পিএলএ-র তিব্বত মিলিটারি কম্যান্ডের অন্তর্গত। পিএলএ তিব্বত কম্যান্ড মূলত ভারত-চিন সীমান্তের পাহারায় রয়েছে। এছাড়া ব্রহ্মপুত্রের  মধ্যম এবং নিম্ন অংশের নজরদারির দায়িত্বও রয়েছে এই বাহিনীর ওপর। লাইভ-ফায়ার ড্রিলে সাধারণত কত তাড়াতাড়ি সেনা পাঠানো যায়, কীভাবে একটি যৌথ আক্রমণ চালানোর সময় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট একসঙ্গে কাজ করতে পারে সেটারও প্রশিক্ষণ দেওয়া হয় লাইভ-ফায়ার ড্রিলে। এই ড্রিলের একটি ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে। সেখানেই চিনা সেনাবাহিনী কীভাবে অ্যান্টি-ট্যাঙ্ক গ্রেনেড, বাঙ্কার বা হাউইত্জারের সামনে মিসাইল ব্যবহার করবে, তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া শত্রুবিমানকে চিহ্নিত করে কীভাবে সেটা ধ্বংস করা যায় সে প্রশিক্ষণও দেওয়া হয়েছে এই ড্রিলে। টানা এগারো ঘণ্টা ধরে চলেছে এই লাইভ ফায়ার ড্রিল। এছাড়া, গত জুলাইয়ে তিব্বতের রাজধানী লাসায় সেখানকার মোবাইল কমিউনিকেশন এজেন্সি একটি ড্রিল পরিচালনা করে। সেই ড্রিলে প্রশিক্ষণ দেওয়া হয়, কীভাবে জরুরি পরিস্থিতিতে সাময়িক মোবাইল নেটওয়ার্ক তৈরি করে, যোগাযোগ ব্যবস্থা চালু রাখা যায়। প্রসঙ্গত, বর্তমানে ডোকালাম এলাকা নিয়ে ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই লাইভ-ফায়ার ড্রিল চালানো যথেষ্ট উদ্বেগের, মত বিশেষজ্ঞমহলের। মূলত ডোকালাম এলাকায়, ভারত সেনা ঢুকিয়ে চিনের রাস্তার নির্মাণের কাজে ব্যাঘাত ঘটিয়েছে। এদিকে চিনের দাবি, এখনই সেখান থেকে ভারতীয় সেনা সরিয়ে নিতে হবে। তবে সেনা না সরানোর সিদ্ধান্তে আপাতত অনড় নয়াদিল্লি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News : বাংলাদেশের মন্দিরে বিস্ফোরণ, পৃথক ঘটনায় নিহত ২ হিন্দু; ফের প্রশ্নের মুখে সংখ্যালঘু নিরাপত্তা !
বাংলাদেশের মন্দিরে বিস্ফোরণ, পৃথক ঘটনায় নিহত ২ হিন্দু; ফের প্রশ্নের মুখে সংখ্যালঘু নিরাপত্তা !
Iran Israel US War: তেহেরানের তেলের ডিপোতে ইজরায়েলের হামলায় কি অখুশি আমেরিকা? 'WTF' মেসেজ হোয়াইট হাউসের, বলছে সূত্র
তেহেরানের তেলের ডিপোতে ইজরায়েলের হামলায় কি অখুশি আমেরিকা? 'WTF' মেসেজ হোয়াইট হাউসের, বলছে সূত্র
West Asia Conflict : মোজতবা খামেনেইকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রতি 'অবিচল' সমর্থনের ঘোষণা পুতিনের
মোজতবা খামেনেইকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রতি 'অবিচল' সমর্থনের ঘোষণা পুতিনের
News Live Updates : আজ ও কাল কলকাতায় হতে পারে বৃষ্টি
আজ ও কাল কলকাতায় হতে পারে বৃষ্টি

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Embed widget