এক্সপ্লোর

যানজট এড়াতে চিনে পরীক্ষামূলক ভাবে চলল ‘এলিভেটেড’ বাস, গাড়ির ওপর দিয়ে চালানো যাবে এই যানটি

বেজিং: যানজট, এবং সেখানে দাঁড়িয়ে দিনের একটা বিরাট সময় নষ্ট হয়ে যাওয়া। এটা হয়তো এখন সমস্ত দেশের ব্যস্ত শহরেরই চরিত্র। কিন্তু সেই সমস্যা থেকে নিষ্কৃতি মিলতে চিনে পরীক্ষামূলকভাবে চালানো হল ‘জায়েন্ট’ বাস বা ‘এলিভেটেড’ বাস। এই বাসের নাম ট্রানসিট এলিভেটেড বাস বা টিইবি-১। অনেকে এই বাসকে ‘ফ্লাইং’ বাসও বলছে। রাস্তা থেকে ১৬ ফুট উঁচু দিয়ে চলবে এই বিশালকার বাস, যার তলা দিয়ে অনায়সেই গলে যেতে পারবে ছোট ছোট গাড়ি। মানে একই রাস্তায় যখন, গাড়ি চলবে ঠিক তারওপর দিয়ে চওড়া এবং লম্বা এই বিশালকার বাসও চলবে। আর এই বাসের পরীক্ষামূলক সফর যদি সফল হয়ে, তাহলে ধীরে ধীরে চিনের রাস্তায় চলা শুরু করবে এই বাস। ভবিষ্যতে হয়তো এই বাস দেখা যাবে অন্য দেশের মেট্রোপলিটন শহরগুলোতেও। এই বিশালকার বাসগুলোকে দেখতে অনেকটা ট্রাম বা ট্রেনের মতো। তবে এইধরনের বাস চলার জন্যে কোনও আলাদা রাস্তার প্রয়োজন হয় না। শহরের তৈরি রাজপথ দিয়েই চলতে পারবে এই বাস। এই বিশালাকার বাসটি প্রায় ৭২ ফুট লম্বা এবং ২৬ ফুট চওড়া। বাসের মধ্যে প্রায় ৩০০ যাত্রী ঢুকতে পারবে। কিন্তু অদ্ভুতভাবে বাসের মধ্যে অত সংখ্যায় বসার জায়গা নেই। তবে এই বাসের তলা দিয়ে মাঝারি মাপের সিদান যেতে পারলেও, বড় মাপের এসইউভি বা ট্রাক যেতে পারবে না। সেক্ষেত্রে কোনও নির্দিষ্ট রাস্তা দিয়েই চলবে কিনা এই বাস, সেবিষয় এখন কিছু জানায়নি এই বাসের প্রস্তুতকারক সংস্থা। এছাড়া ঠিক কবে থেকে বাজারে আসবে এই বাস সেবিষয়েও মুখে কুলুপ এঁটে রেখেছে প্রস্তুতকারক সংস্থা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।
Umesh Rai: 'জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে কোনও জায়গা নেই', বললেন উমেশ রাই
Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget