এক্সপ্লোর

এবার ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত লড়াই, স্যান্ডার্সকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি

লস অ্যাঞ্জেলস: মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে বার্নি স্যান্ডার্সকে পিছনে ফেলে ডেমোক্র্যাট প্রার্থী হতে চলেছেন হিলারি ক্লিনটন। এ জন্য প্রয়োজনীয় সদস্যের সমর্থন জোগাড় করে ফেলেছেন তিনি। তবে ডেমোক্র্যাট প্রার্থীর মনোনয়নের জন্য মঙ্গলবারই ভোটে যাবে আরও ছটি রাজ্য। সে কথা মাথায় রেখেই স্যান্ডার্স এখনও আশা ছাড়েননি। দাবি করেছেন, জুলাইয়ে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের চূড়ান্ত ভোটাভুটির আগে ভোট গণনা উচিত নয়। তবে গত সপ্তাহে পুয়ের্তো রিকোয় সহজ জয় ও বেশ কয়েকজন অনির্বাচিত ডেমোক্র্যাট সদস্যের ভোট নিশ্চিত করে হিলারি ইতিমধ্যেই চূড়ান্ত ভোটে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ২,৩৮৩জনের সমর্থন নিশ্চিত করেছেন। ফলে বলা যেতেই পারে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের হয়ে লড়তে চলেছেন তিনিই। সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম মহিলা হিসেবে হিলারিই মার্কিন প্রেসিডেন্ট পদে কোনও প্রধান রাজনৈতিক দলের মনোনয়ন পেতে চলেছেন। তাঁর সঙ্গে ১,৮১২ জন নির্বাচিত ডেমোক্র্যাট সদস্যের সমর্থন আছে। পাশাপাশি রয়েছে ৫৭১ অনির্বাচিত সদস্যের সমর্থন। মঙ্গলবার ছরাজ্যে ভোটের পর এই সমর্থন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে ৮ বছর আগে ঠিক এই দিনেই বারাক ওবামার বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিয়েও শেষে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হন তিনি। হিলারি সমর্থকদের দাবি, স্যান্ডার্সেরও একই পথে হাঁটা উচিত। অবশ্য ছ’রাজ্যের ভোটে যদি স্যান্ডার্স জেতেন, তবে হিলারির পক্ষে হোয়াইট হাউসের লড়াই খুব সহজ হবে না। ফলে গত মাসে রিপাবলিকানদের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও বলা সহজ হয়ে যাবে, দুর্বল হিলারিকে ভোট দিয়ে প্রেসিডেন্ট পদে জেতানো অর্থহীন।  

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget