এক্সপ্লোর

বিদ্রোহী বাম গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি, নোবেল শান্তি পুরস্কার কলম্বিয়ার প্রেসিডেন্টকে

অসলো: এ বছরের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্টোস। দেশে টানা পাঁচ দশকের বেশি অশান্তির অবসানের লক্ষ্যে গত মাসে বামপন্থী গেরিলা গোষ্ঠী ফার্ক-এর প্রধান রডরিগো লন্ডনোর সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করেন তিনি। কিন্তু প্রায় চার বছর ধরে আলোচনার পর হওয়া শান্তিচুক্তির বেশ কিছু শর্তে দেশবাসী সায় দেয়নি। ২৬ সেপ্টেম্বর সই হওয়া চুক্তিটি নিয়ে ২ অক্টোবর গণভোট হয়। তাতে সেটি খারিজ হয়ে যায়। চুক্তিতে রয়েছে, সবচেয়ে পুরানো ও বড় গেরিলা গোষ্ঠীটি মূলস্রোতে ফিরে রাজনৈতিক দল হিসাবে প্রকাশ্যে আসবে। রেহাই পাবে সন্ত্রাসে জড়িত মার্কসবাদী বিদ্রোহীরা। কট্টর দক্ষিণপন্থীরা এর বিরুদ্ধে প্রবল প্রচার চালায়। তাতে সাড়া মেলে দেশবাসীর। চুক্তি দেশবাসীর অনুমোদন না করায় কলম্বিয়ার ভবিষ্যত্ অনিশ্চয়তার সম্মুখীন হয়। কিন্তু অবিচলিত থাকেন প্রেসিডেন্ট। তাঁর শান্তি গড়ার লক্ষ্যে অটল থাকার মনোভাবকে সম্মান জানাতেই শান্তি পুরস্কারের জন্য তাঁকে বেছে নেওয়া হল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কমিটি। তাদের তরফে কমিটির চেয়ারওম্যান কেসি কুলম্যান ফাইভ বলেছেন, নিজের দেশে ৫০ বছরের বেশি দীর্ঘ গৃহযুদ্ধ অবসানে তাঁর দৃঢ় প্রয়াসের জন্য নোবেল কমিটি ২০১৬-র শান্তি পুরস্কার প্রেসিডেন্ট স্যান্টোসকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণায় বিস্মিত হয়েছে নোবেল পুরস্কার পর্যবেক্ষক মহল, যারা গণভোটে শান্তিচুক্তি বাতিল হওয়ায় ধরেই নিয়েছিলেন যে, নোবেল পুরস্কারের দৌড় থেকে ছিটকে গিয়েছে কলম্বিয়া। কমিটি বলেছে, কলম্বিয়া বর্তমানে চরম সঙ্কটে ডুবে যাওয়ার বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। সেখানে শান্তি প্রয়াসে উত্সাহ দেওয়াই লক্ষ্য। আমাদের প্রত্যাশা, এর ফলে শান্তির লক্ষ্যে যাবতীয় শুভ প্রয়াস চাঙ্গা হবে। শান্তি প্রয়াসে যাঁরা ফারাক গড়ে দিতে পারেন, তাঁরা বল পাবেন। দশকের পর দশক বাদে শেষ পর্যন্ত কলম্বিয়ায় শান্তি ফিরবে। ঘটনাচক্রে কলম্বিয়ায় দীর্ঘ অশান্তি, হিংসায় ২ লাখ ৬০ হাজারের বেশ মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ ৪৫ হাজারের বেশি। একদিকে বাম গেরিলা গোষ্ঠী, অন্যদিকে দক্ষিণপন্থী পার্লামেন্ট সদস্যরা, আবার ড্রাগ মাফিয়া গোষ্ঠী, নানা পক্ষের সংঘাতে রক্তাক্ত হয়েছে লাতিন আমেরিকার দেশটি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Benjamin Netanyahu: গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
Science News: চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
Science News: লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
Viral Video: জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল
জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget