এক্সপ্লোর

ভারতে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’, ৩০ জন সেনাকে খুনের দাবি হাফিজের

নয়াদিল্লি: ভারতে ঢুকে জম্মু ও কাশ্মীরের আখনুরে সেনা শিবিরে হামলা চালিয়ে চার জঙ্গি ৩০ ভারতীয় জওয়ানকে হত্যা করে ফিরে এসেছে। এমনই দাবি করলেন মুম্বই হামলার মূল পাণ্ডা তথা জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান । একটি টেপে হাফিজের ওই বাগাড়ম্বর শোনা গিয়েছে। হাফিজের এই দাবিকে আদৌ পাত্তা দেয়নি সেনা। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবারে আখনুরে জঙ্গি হামলায় ৩০ জনের মৃত্যুর দাবি একেবারেই ভুয়ো। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে একটি সমাবেশে জ্বালাময়ী ভাষণ দিতে গিয়ে হাফিজ এই অতিশয়োক্তি করেছেন বলে মনে করা হচ্ছে। আখনুরে হামলা যে তারাই চালিয়েছিল সে কথা স্বীকার করেছেন হাফিজ। তবে আখনুরে সেনা শিবিরে হামলার মিথ্যে দাবি তিনি করেছেন। আখনুরে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ২ কিমি ভেতরে জেনারেল রিজার্ভ ফোর্স (জিআরইএফ) শিবিরে হামলা চালিয়ে তিন শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা। হামলার সময় শিবিরে ১০ কর্মী ও ১০ জিআরইএফ শ্রমিক ছিল। এই ঘটনাকেই ভারতীয় সেনা শিবিরে হামলা বলে নিজের পিঠ চাপড়েছেন হাফিজ। অডিও টেপে হাফিজকে বলতে শোনা গিয়েছে, ‘গতকালের আগের দিন, চার যুবক..জম্মুর আখনুর শিবিরে ঢুকে পড়ে...আমি এখনকার কথা বলছি...অতীতের ঘটনা নয়..মাত্র দুদিন আগে এই ঘটনা ঘটেছে..’। হাফিজ দাবি করেছে, ‘চার যুবক সেনা শিবিরে ঢুকে ভারতীয় জওয়ানদের হত্যা করে ফিরে এসেছে..তাদের গায়ে আঁচড়টুকুও পড়েনি। এটা সার্জিক্যাল স্ট্রাইক’। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা জঙ্গিদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তোপ দেগে হাফিজের দাবি, ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিথ্যে। বিশ্বকে বোকা বানাতে ভারত এ কথা বলছে। হাফিজ বলেছেন, ‘ভারতের এই দাবি সুযোগ এনে দিয়েছে এবং আমরা মুজাহিদিনরা তোমাদের বলব-সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে..দুদিন আগে যে হামলা চালানো হয়েছে, সেকথা আমি বলছি..যে জায়গায় হামলা চালানো হয়েছে সেখানে কেউ ঢুকতে সাহস করে না। চার মুজাহিদিন শিবিরে হানা দিয়ে ১০ টি রুমে ঢুকে ৩০ সেনাকে খুন করে। তারা শিবিরটি ধ্বংস করে দেয় এবং নিরাপদেই ফিরে এসেছে’। উল্লেখ্য, হাফিজ রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদী। কিন্তু এরপরও সে পাকিস্তানে অবাধেই ঘোরাফেরা  এবং ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কাজ করেন।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget