এক্সপ্লোর

কাশ্মীর নিয়ে ভারতের পাশে যারা, তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হবে, হুমকি পাকিস্তানের মন্ত্রীর

ভারত গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে গোটা রাজ্যকে কেন্দ্রশাসিত এলাকায় দুটুকরো করার সিদ্ধান্ত ঘোষণার পর পাকিস্তান পাল্টা একতরফা কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে ইসলামাবাদ থেকে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে ভারতকে বিপাকে ফেলারও চেষ্টা করে, তবে হালে পানি পায়নি পাকিস্তান। জম্মু ও কাশ্মীর সংক্রান্ত পদক্ষেপ তার ঘরোয়া ব্যাপার বলে স্পষ্ট জানিয়ে দেয় ভারত। তার এই অবস্থানকেই সমর্থন করে সার্কভুক্ত দেশগুলি ও আরব দুনিয়া সহ একাধিক দেশ।

ইসলামাবাদ: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্ত্রীর বিতর্কিত মন্তব্য। যারাই কাশ্মীর প্রশ্নে ভারতকে সমর্থন করবে, তাদের ইসলামাবাদের ‘শত্রু’ বলে গণ্য করে ক্ষেপণাস্ত্রে আঘাত করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি। ইমরান খান সরকারের কাশ্মীর ও গিলগিট বালটিস্তান বিষয়কমন্ত্রী আলি আমিন গান্দাপুর এক অনুষ্ঠানে বলেছেন, কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনা বাড়লে পাকিস্তান যুদ্ধের পথে হাঁটতে বাধ্য হবে। যারা পাকিস্তান নয়, ভারতকে (কাশ্মীর প্রশ্নে) সমর্থন করছে, তাদের শত্রু বলে ভাবব, ভারত ও তার সমর্থনকারী দেশগুলিকে তাক করে ক্ষেপণাস্ত্র হামলা চলবে। ভারত গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে গোটা রাজ্যকে কেন্দ্রশাসিত এলাকায় দুটুকরো করার সিদ্ধান্ত ঘোষণার পর পাকিস্তান পাল্টা একতরফা কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে ইসলামাবাদ থেকে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে ভারতকে বিপাকে ফেলারও চেষ্টা করে, তবে হালে পানি পায়নি পাকিস্তান। জম্মু ও কাশ্মীর সংক্রান্ত পদক্ষেপ তার ঘরোয়া ব্যাপার বলে স্পষ্ট জানিয়ে দেয় ভারত। তার এই অবস্থানকেই সমর্থন করে সার্কভুক্ত দেশগুলি ও আরব দুনিয়া সহ একাধিক দেশ। সেই প্রেক্ষাপটেই গরম গরম কথা বলছেন গান্দাপুর। তাঁর হুমকি দেওয়া ভাষণের একাংশ ট্যুইটারে পোস্ট করেছেন এক পাকিস্তানি সাংবাদিক। গত সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে নিজের প্রথম ভাষণের ৫০ মিনিট কাশ্মীর নিয়ে ব্যয় করে, ভারত-বিরোধী বিষোদ্গার করেছিলেন স্বয়ং পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনিও ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধের মারাত্মক পরিণামের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, দুটি দেশের মধ্যে প্রচলিত যুদ্ধ লেগে গেলে যা কিছু ঘটতে পারে। প্রতিবেশীর তুলনায় সাতগুণ ছোট একটি দেশ কী করবে, হয় আত্মসমর্পণ অথবা নিজের স্বাধীনতা রক্ষায় যুদ্ধ। আমার বিশ্বাস, আমরা লড়ব আর যখন কোনও পরমাণু শক্তিধর দেশ শেষ অবধি লড়ে যায়, তখন তার পরিণাম সীমান্তের পরিধি ছাড়িয়ে যায়। আমি আপনাদের সাবধান করছি। এটা হুমকি নয়, তবে আমরা কোনদিকে যাচ্ছি, সেটা ভাবুন। এটা ভুল হবে, সেই প্রাথনাই করুন, তবে সবচেয়ে খারাপটার জন্যও তৈরি থাকুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget