এক্সপ্লোর

আফ্রিদিকে হুমকি দাউদের!

নয়াদিল্লি ও ইসলামাবাদ: পাকিস্তানে গা-ঢাকা দিয়ে রয়েছে ১৯৯৩-র মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলার চক্রী দাউদ ইব্রাহিম। লুকিয়ে থাকলেও তার দাদাগিরি-র অবশ্য কোনও খামতি নেই। এবার আন্ডারওয়ার্ল্ডের এই ডনের হুমকির মুখে পড়লেন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এমনটাই সূত্রের খবর। দাউদ আফ্রিদিকে হুমকি দিয়ে বলেছে, ‘মুখ বন্ধ রাখো, নাহলে ফল ভুগতে হবে’। আসলে দাউদের আত্মীয় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের সঙ্গে সম্প্রতি বিবাদ বেঁধেছে আফ্রিদির। এই দুই ক্রিকেটারের মধ্যে ম্যাচ ফিক্সিং নিয়ে  উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। দুজনের এই ঝগড় বিগত কিছুদিন ধরেই পাকিস্তানে অন্যতম আলোচ্য হয়ে উঠেছে। পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়কের ঝগড়ায় ঝাঁপিয়ে পড়েছে দাউদ। সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, গত ১২ অক্টোবর রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে দাউদ নিজেই আফ্রিদিকে ফোন করে। দাউদ হুমকি দিয়ে বলে, ‘মুখ বন্ধ রাখো, না হলে তার ফল ভোগার জন্য তৈরি থাকো’। সূত্রের খবর, আফ্রিদি চুপচাপ দাউদের কথা শুনেছেন। আফ্রিদি এখন লাহৌরে থাকেন। কিন্তু এক বছর আগে পর্যন্ত তিনি করাচিতেই থাকতেন। আর এই শহরেই গা-ঢাকা দিয়ে রয়েছে দাউদ। উল্লেখ্য, দাউদের আত্মীয় মিঁয়াদাদের সঙ্গে আফ্রিদির বিবাদ নতুন নয়। কিন্তু সম্প্রতি তা চরম আকার ধারণ করেছে। আফ্রিদি ইতিমধ্যেই টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। এখন সম্মানজনকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাইছেন। এ জন্য তিনি একটি ফেয়ারওয়েল ম্যাচের জন্য পাক ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে পাক দলের প্রাক্তন কোচ বলেন, পয়সার লোভেই এ ম্যাচের দাবি জানিয়েছেন আফ্রিদি। শুধু তাই নয়, আফ্রিদির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ তোলেন মিঁয়াদাদ। তিনি বলেন, আফ্রিদিকে নিজের মেয়ের নামে শপথ নিয়ে বলেছিলেন যে, তিনি ফিক্সিংয়ে যুক্ত নন। এর জবাবে মিঁয়াদাদকে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন আফ্রিদি। এরইমধ্যে দাউদ আফ্রিদিকে হুমকি দিয়েছে বলে সূত্রের খবর। এবার দেখার, আফ্রিদি এই হুমকি উড়িয়ে মিঁয়াদাদের ফিক্সিং সংক্রান্ত অভিযোগের জবাব দিতে পারেন কিনা।

সেরা শিরোনাম

PoK Situation Now: অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তান সরকারের
অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তান সরকারের
Air India News: উড়তে উড়তে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, লাহৌর থেকে এল সতর্কবার্তা, তার পর…
উড়তে উড়তে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, লাহৌর থেকে এল সতর্কবার্তা, তার পর…
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে

ভিডিও

Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ১। তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন ! নেপথ্যে চরম গাফিলতি?
Taratala News | কখনও ভেঙে পড়ছে ব্রিজ, কখনও নির্মীয়মাণ উড়ালপুল, আবার কখনও গোডাউন! | ABP ANANDA LIVE
Taratala News | 'তৃণমূল জমানায় চুরির সাম্রাজ্য তৈরি হয়েছিল': বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | 'বিভিন্ন সময় গার্ডেনরিচ বা নাজিরাবাদের দায় নিতে হয়েছে' : Pradipta Mukherjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Ashok Dinda Exclusive: 'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
Earthquake News: ভয়াবহ ভূমিকম্প ভেনেজুয়েলায়, পর পর দু'বার কম্পন, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে, আশঙ্কা
ভয়াবহ ভূমিকম্প ভেনেজুয়েলায়, পর পর দু'বার কম্পন, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে, আশঙ্কা
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ মমতা বন্দোপাধ্যায়ের ভাইয়ের নামে অভিযোগ, কী বলা হল পুলিশের কাছে?
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ মমতা বন্দোপাধ্যায়ের ভাইয়ের নামে অভিযোগ, কী বলা হল পুলিশের কাছে?
ABP Ananda Top 10, 25 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 25 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget