এক্সপ্লোর

আমি হলে নোট বাতিলের ফাইল ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতাম! সিঙ্গাপুরে রাহুল

সিঙ্গাপুর: নোট বাতিল 'ভাল উদ্যোগ নয়' বলে জানালেন রাহুল গাঁধী। ৫ দিনের সিঙ্গাপুর সফরে আসা কংগ্রেস সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি হলে কীভাবে, কোন আলাদা পথে নোট বাতিল কার্যকর করতেন। রাহুল বলেন, আমি প্রধানমন্ত্রী পদে থাকলে কেউ যদি বিমুদ্রাকরণ শব্দটা লেখা ফাইল আমার হাতে দিত, সোজা দরজার বাইরে ডাস্টবিনে সেটা ছুঁড়ে মারতাম! এভাবেই আমি নোট বাতিল কার্যকর করতাম। নোট বাতিলের ব্যাপারে ওটাই করা উচিত ছিল, কেননা তা একেবারেই ভাল কিছু ছিল না। কংগ্রেস তাদের ট্যুইটার হ্যান্ডলে দলীয় সভাপতির কুয়ালালামপুরের প্রবাসী ভারতীয়দের এক 'আগ্রহী জনতার' আলাপচারিতার একটি ভিডিও বের করেছে। সেখানেই আছে রাহুলের এই মন্তব্য। ২০১৬-র ৮ নভেম্বরের সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকা ৫০০, ১০০০ টাকার নোট সেদিন মধ্যরাত থেকে অচল ঘোষণা করেন। কংগ্রেস বরাবর এর তীব্র বিরোধিতা করে এতে আর্থিক মন্দা মাথাচাড়া দেবে বলে দাবি করে। এর আগে বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে রাহুল অভিযোগ করেন, মোদী নোট বাতিলের মতো 'হঠকারী', 'বিপজ্জনক' ও 'তড়িঘড়ি চালু করে দেওয়া' জিএসটি-র মতো সিদ্ধান্তের মাধ্যমে ভারতীয় অর্থনীতির 'বিরাট ক্ষতি' করেছেন। মহিলা ক্ষমতায়ন সম্পর্কে প্রশ্নের উত্তরে রাহুল জানান, মেয়েদের ক্ষমতাশালী করতে হলে শুধু সমতাই যথেষ্ট নয়, বরং মেয়েদের পুরুষের তুলনায় বেশি সমর্থন করতে হবে যাতে তাদের বিরুদ্ধে পক্ষপাতের অবসান হতে পারে। তিনি বলেন, আমি মেয়েদের পুরুষের সমান নয়, বরং বেশি গুরুত্ব দিই। আমার মতে, সব সমাজেই, এমনকী পশ্চিমী বিশ্বেও একটা পক্ষপাত রয়েছে যা শুধরানো দরকার। আর সেজন্য শুধু মেয়েদের পুরুষের সমান করে দেখলেই হবে না, বরং মেয়েদের প্রতি পক্ষপাত করতে হবে, ছেলেদের চেয়ে বেশি সমর্থন করতে হবে তাদের। নিজের ফেসবুক পেজে রাহুল পোস্ট করেছেন, কুয়ালালামপুরে মালয়েশিয়ান ভারতীয় কংগ্রেসের সভাপতি সুব্রহ্মণ্যম সদাশিবমের সঙ্গেও দেখা করেছি। আদতে ১৯৪৬ সাল পর্যন্ত ওরা ভারতীয় জাতীয় কংগ্রেসেরই অংশ ছিল। মালয়েশিয়ার স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা ছিল ওদের। মালয়েশিয়া, সিঙ্গাপুরের প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগসূত্র গড়তেই নাকি রাহুলের এই সফর, শোনা যাচ্ছে। গতকাল তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হসেন লুং-এর সঙ্গেও দেখা করেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Spend on Iran War: ১০ বছর খাওয়ানো যেত ৪০ লাখ মানুষকে ! জানেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ হয়েছে আমেরিকার
১০ বছর খাওয়ানো যেত ৪০ লাখ মানুষকে ! জানেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ হয়েছে আমেরিকার
Crude Oil Prices Skyrocket : তেলের দাম বাড়তেই 'জোটশক্তি' তৈরির পথ খুঁজছেন Donald Trump
তেলের দাম বাড়তেই 'জোটশক্তি' তৈরির পথ খুঁজছেন Donald Trump
Iran's New Weapon :
"হার্ট অ্যাটাক না হয়...", 'ব্রহ্মাস্ত্র' হাতে ট্রাম্পকে হুমকি ইরানি নৌ-প্রধানের
Iran Us War : পাকিস্তানের মুখে ভারতের প্রশংসা ! জ্বালানি সঙ্কট মোকাবিলায় মোদি সরকারের মডেলই 'সেরা', মানলেন পাক মন্ত্রী
পাকিস্তানের মুখে ভারতের প্রশংসা ! জ্বালানি সঙ্কট মোকাবিলায় মোদি সরকারের মডেলই 'সেরা', মানলেন পাক মন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩০.৪.২৬) পর্ব ২:শেষ হাসি হাসবে কে?ফলপ্রকাশের আগে কী বলছেন সব দলের প্রার্থীরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩০.৪.২৬) পর্ব ১: 'পরিবর্তন' না 'প্রত্যাবর্তন'? কী বলছে যাবতীয় EXIT POLL?
West Bengal Eection 2026: ডায়মন্ড হারবারে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, স্ক্রুটিনিতে কোন কোন বিষয়ে রাখা হচ্ছে নজর?
West Bengal Election 2026: ''আমি সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না'', বললেন Mamata Banerjee
West Bengal Election 2026: 'দেখছেন না কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কীরকম', গণনার আগে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
West Bengal Election 2026: দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
West Bengal Election: পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
Virat Kohli: দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
Saokat Molla Attack: মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
Embed widget