এক্সপ্লোর

দাউ দাউ করে জ্বলছে হাসপাতাল, কর্তব্যে অবিচল চিকিৎসকরা চালিয়ে গেলেন অস্ত্রোপচার

চিকিৎসক ও দমকলকর্মীদের কুর্নিশ জানিয়েছেন স্থানীয় গর্ভনর।

মস্কো: জটিল ওপেন হার্ট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিপত্তি। না রোগীর কোনও শারীরিক অসঙ্গতি নয়, যে হাসপাতালে চলছিল অস্ত্রোপচার, হঠাৎ করেই তা আগুনের গ্রাসে। স্বাভাবিকভাবেই হুলুস্থুলু গোটা হাসপাতালজুড়ে। কিন্তু সেই অবস্থাতেও একদল চিকিৎসক-নার্স যা করলেন, সেটা কার্যত অবিশ্বাস্য। কঠিন পরিস্থিতিতেও কর্তব্যে অবিচল থেকে ওপেন হার্ট অস্ত্রোপচার চালিয়ে গেলেন আট চিকিৎসক-নার্সের দল। ঘটনা পূর্ব রাশিয়ার ব্লাগোভেসচেনশেক এলাকার আমুর স্টেট মেডিক্যাল অ্যাকাডেমিতে।

রাশিয়ায় আপদকালীন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ঘণ্টা দুই ধরে টানা অস্ত্রোপচার চালিয়ে যান আট চিকিৎসক-নার্সের দল। যার পরে গোটা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় রোগীকে।

ব্লাগোভেসচেনশেক এলাকার আমুর স্টেট মেডিক্যাল অ্যাকাডেমির ছাদে হঠাৎই আগুন লাগে। ১৯০৭ সালে হাসপাতালটি নির্মাণের সময় থেকেই ছাদটি ছিল কাঠের। তাই আগুন লাগার পর থেকে দ্রুত যা ছড়িয়ে পড়তে থাকে।

আগুন লাগার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। তারা হাসপাতাল থেকে দ্রুত সবাইকে বাইরে বের করার পাশাপাশি চালাতে থাকে আগুন নেভানোর কাজ। কিন্তু ওপেন হার্ট সার্জারি শুরু হয়ে যাওয়ায় মাঝপথে তা বন্ধ করা সম্ভব নয় বলেই জানান অস্ত্রোপচার চালানো চিকিৎসক দল।

গোটা অবস্থার গুরুত্ব বুঝে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বিশেষ ব্যবস্থাও নেয় দমকল বাহিনী। তারা দ্রুত জোগাড় করে আনে বিশেষ ধরণের ফ্যান। যাতে অপারেশন থিয়েটার কোনওভাবেই ধোঁয়ায় না ঢেকে যায়, তাই আগুন নেভানোর সঙ্গে একইসঙ্গে চালানো হয় ফ্যানও।

দাউ দাউ করে জ্বলছে হাসপাতাল, কর্তব্যে অবিচল চিকিৎসকরা চালিয়ে গেলেন অস্ত্রোপচার

স্বস্তির খবর, গোটা প্রক্রিয়ার মাঝে কেউ হতাহত হননি। আর অস্ত্রোপচার সেরে উঠে ওই চিকিৎসক দলের প্রতিনিধি সার্জেন ভ্যালেনটিন ফিলাটোভ বলেন, ‘আমাদের অন্য কিছু করার রাস্তা ছিল না। ওই সময় রোগীকে যে কোনও উপায়ে বাঁচাতেই হত। তাই যা করা সম্ভব, সেটাই আমরা করেছি।’

অগ্নিকাণ্ড ভালোভাবে নেভানো ও একইসঙ্গে এভাবে সফল অস্ত্রোপচার চালানো সম্ভব করার পর রাশিয়ায় বীরের মর্যাদা পাচ্ছেন চিকিৎসক ও দমকলকর্মীরা। স্থানীয় গর্ভনর ভাসিলি ওরলোভ বিবৃতি প্রকাশ করে কুর্নিশ জানিয়েছেন চিকিৎসক ও দমকলকর্মীদের।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget