এক্সপ্লোর

নিঃশর্তে সেনা সরাতে হবে ভারতকে, রাজনাথের শীঘ্রই ডোকলাম ইস্যু সমাধানের আশায় জল ঢেলে জানিয়ে দিল চিন

বেজিং: রাজনাথ সিংহের আশায় জল ঢেলে দিয়ে ডোকলাম থেকে নিঃশর্তে ভারতীয় সেনাবাহিনী সরিয়ে নেওয়াই সংঘাত মেটানোর একমাত্র রাস্তা বলে জানিয়ে দিল চিন। রাজনাথ সোমবার বলেছিলেন, ডোকলাম ইস্যুর সমাধান মিলবে শীঘ্রই। বেজিংও ইতিবাচক পদক্ষেপ করবে বলেও তিনি আশা প্রকাশ করেছিলেন। ভারত কোনও প্রতিবেশীকে কখনও আক্রমণ করেনি বা কোনও আধিপত্যবাদী মানসিকতাও ভারতের নেই বলেও জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু বেজিং প্রতিক্রিয়ায় ভারতের বিরুদ্ধে চলতি প্রোপাগান্ডামূলক আক্রমণের লাইন বহাল রেখেই ফের দাবি করেছে, ভারতীয় সেনাবাহিনীই 'বেআইনিভাবে সীমান্ত পেরিয়েছে'। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিংয়ের সাফ কথা, ডোকলামে চিনের রাস্তা তৈরিতে বাধা দেওয়ার পিছনে ভারত 'হাস্যকর' কারণ দেখিয়েছে। এ ঘটনার একমাত্র সমাধান হল, বিনা শর্তে ভারতীয় সেনাবাহিনী ও অস্ত্র-সরঞ্জাম সরিয়ে ফেলতে হবে। দু মাসের বেশি হয়ে গেল সিকিম সেক্টরের কাছে ডোকলাম এলাকায় সংঘাত চলছে ভারত, চিনের মধ্যে। ওখানে চিনা সেনাবাহিনীর রাস্তা নির্মাণ বন্ধ করে দেয় ভারত। সংঘাতের সূচনা তখনই। ভারতের দাবি, ওই রাস্তা হলে উত্তরপূর্বের রাজ্যগুলির সঙ্গে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন করার সুযোগ পেয়ে যাবে চিন। ভুটান ডোকলামকে তার জায়গা বলে জানালেও চিনের দাবি, ওটা তার ভূখণ্ড। সরকারি চিনা মিডিয়া এই বিরোধ নিয়ে লাগাতার আক্রমণ করে চলেছে ভারতকে, আপত্তিকর ভিডিও ছেড়েছে। গত ১৫ আগস্ট লাদাখে পাথর ছোঁড়াছুড়ি হয়েছে দু দেশের সেনা জওয়ানদের মধ্যে। তার মধ্যেই চ্যুনিং বলেছেন, চিন সবসময় শান্তি চায়, কিন্তু একইসঙ্গে আমরা নিজেদের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা করব। চিনের এলাকাগত অখণ্ডতা বানচাল করতে দেব না কোনও দেশ বা ব্যক্তিকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget