এক্সপ্লোর

ডোকলাম: বিতর্কিত এলাকার কাছে সেনা মোতায়েন, এই সমস্যায় কোনও সমঝোতা নয়, চিন

বেজিং: ডোকলাম নিয়ে ভারত-চিন সংঘাত এই নিয়ে সপ্তম সপ্তাহে পড়ল। এখনও পর্যন্ত নয়াদিল্লি ডোকলাম নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড়ই রয়েছে। এদিকে বেজিং এই সংঘাত মেটানোর জন্যে কোনওরকম সমঝোতা করবে না বলে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে। এবার পিপিলস লিবারেশন আর্মির এক বিশ্লেষক জানিয়ে দিলেন, সংঘাত মেটাতে কোনওভাবেই আপস নয়। এমনকি ভারত যে বিতর্কিত এলাকাটা নিজেদের বলে দাবি করে সেখানে সেনা পাঠিয়েছে, সেপ্রসঙ্গে পিএলএ-র প্রবীণ এক বিশ্লেষক কর্ণেল ঝাও জিয়াওঝউয়ের মত, নয়াদিল্লি ভুল পদক্ষেপ নিয়েছে। এখনও পর্যন্ত চিন ওই এলাকায় ভারতের সেনা মোতায়েন প্রসঙ্গে 'আক্রমণ' শব্দটি ব্যবহার করেনি। শুধুমাত্র 'অনধিকারপ্রবেশ' শব্দটিই ব্যবহার করা হয়েছে। এটা চিনের ভদ্রতা, কিন্তু সেই ভদ্রতার সুযোগ কেউ নেওয়ার চেষ্টা করলে, কড়া জবাব পাবে। তারপর ওই প্রবীণ বিশ্লেষক বলেন, তাঁরা এখনও আশা রাখেন দুদেশের ভালোর জন্যে হয়তো অদূর ভবিষ্যতে ভারত ওই বিতর্কিত এলাকা থেকে সেনা তুলে নেবে। কিন্তু চিনা সরকার এবং সেখানকার সেনাবাহিনী কোনও রকম সমঝোতা করতে নারাজ। প্রসঙ্গত, ডোকলাম এলাকায় চিনের সেনা মোতায়েনের ঠিক ২৪ ঘণ্টা পর এই মন্তব্য করলেন পিএলএ-এর এই প্রবীণ বিশ্লেষক। সূত্রের খবর, এই বিষয় নিয়ে ভারত-চিন সংঘাত যখন চরমে, তখনই ডোলাম মালভূমি থেকে মাত্র এক কিমি দূরে সেনা মোতায়েন করল চিন। জানা গিয়েছে, সেখানে প্রায় ৮০টি তাঁবু তৈরি করেছে পিপিলস লিবারেশন আর্মি। বিতর্কিত এলাকার কাছে আনুমানিক আটশোর একটু কম সেনা মোতায়েন করেছে পিএলএ। এছাড়া বিতর্কিত এলাকার কাছে ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি প্রায় তিনশো সেনা মোতায়েন করেছে বেজিং। কার্যত চিনের এইসমস্ত পদক্ষেপ থেকে একটি বিষয় পরিস্কার কোনও রকমের সমঝোতার মানসিকতাই তাদের নেই।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget