এক্সপ্লোর

দুবাইতে গার্লফ্রেন্ডকে খুন করে গাড়ির সামনের আসনে বসিয়ে ৪৫ মিনিট ঘোরাফেরা করে থানায় আত্মসমর্পণ ভারতীয় যুবকের

সংযুক্ত আরব আমিরশাহীতে এক ভারতীয়র বিরুদ্ধে তার গার্লফ্রেন্ডকে খুনের অভিযোগ। শুধু তাই নয়, গার্লফ্রেন্ডের মৃতদেহ গাড়ির সামনে আসনে বসিয়ে প্রায় ৪৫ মিনিট শহরের রাস্তায় ঘোরাফেরা করে বলে অভিযোগ।

দুবাই: সংযুক্ত আরব আমিরশাহিতে এক ভারতীয়র বিরুদ্ধে তার গার্লফ্রেন্ডকে খুনের অভিযোগ। শুধু তাই নয়, গার্লফ্রেন্ডের মৃতদেহ গাড়ির সামনে আসনে বসিয়ে প্রায় ৪৫ মিনিট শহরের রাস্তায় ঘোরাফেরা করে বলে অভিযোগ। এমনকি, খাবার নেওয়ার জন্য গাড়িও থামিয়েছিল। শেষপর্যন্ত পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে ওই ব্যক্তি। দুবাইয়ের একটি আদালত রবিবার এ কথা জানানো হয়েছে। গাল্ফ নিউজ-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২৭ বছরের ওই যুবক তার গার্লফ্রেন্ডকে গলা কেটে হত্যা করে। এরপর থানার পার্কিংয়ে গাড়ি থামিয়ে নিজেকে পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, মৃত মহিলাও ভারতীয়। এই নৃশংস ঘটনা ঘটে গত বছরের জুলাইতে। পুলিশের এক আধিকারিক আদালতে জানিয়েছেন, অভিযুক্ত যখন থানায় আসে তখন তার জামাকাপড় ছিল রক্তে ভেজা। তা দেখে তিনি হতচকিত হয়ে পড়েন। ওই আধিকারিক আরও বলেছেন, অভিযুক্তর চোখমুখে ভয়ের ছাপ ছিল স্পষ্ট। অভিযুক্ত নিজের প্রেমিকাকে হত্যার কথা ওই আধিকারিককে বলেন। তিনি বলেছেন, গাড়ির সামনের আসনে মৃতদেহ রাখা ছিল। দেখেই বোঝা গিয়েছিল যে, গলা কেটে খুন করা হয়েছে। গাড়ির পিছনের আসনে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়। পুলিশের ওই আধিকারিক আদালতে জানিয়েছেন যে, প্রায় পাঁচ বছর মৃত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্তর। কিন্তু ঘটনার কিছুদিন আগে সে জানতে পারে যে, অন্য এক জনের সঙ্গে যোগাযোগ রেখে তিনি তাকে ধোঁকা দিচ্ছেন। অভিযুক্ত মৃতের পরিবারের কাছে ই-মেল করে হুমকি দিয়েছিল যে, এই প্রতারণার নিষ্পত্তি না করতে পারলে তাঁদের মেয়েকে খুন করবে সে। পুলিশ জানিয়েছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে উত্তপ্ত বচসার পর তাঁকে খুন করে অভিযুক্ত। ওই সময় সে একটি মলের বাইরে গাড়িতে ছিল। এরপর নিকটবর্তী একটি রেস্তোঁরায় গিয়ে খাবার অর্ডার করে এবং জলের বোতল নেয়। প্রায় ৪৫ মিনিট শহরের রাস্তায় ঘোরার পর সে পুলিশের কাছে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget