এক্সপ্লোর

শেষের শুরু আইএসের? স্বঘোষিত রাজধানী রাকায় জরুরী অবস্থা ঘোষণা জঙ্গি গোষ্ঠীর

ওয়াশিংটন: শেষের শুরু কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএস-এর? সিরিয়ায় তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটিতে তারা হারের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। তাদের স্বঘোষিত রাজধানী রাকায় জরুরী অবস্থা ঘোষণা করেছে। আকাশ ও স্থলে পথে- সাঁড়াশি আক্রমণে জমি হারানোর আশঙ্কাতেই তাদের এই পদক্ষেপ বলে মনে করছেন আইএস-দমন অভিযানে যুক্ত এক মার্কিন আধিকারিক। ওই মার্কিন আধিকারিক বলেছেন, রাকার কিছু নির্দিষ্ট এলাকায় আকাশ পথে ও স্থলে আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলি আড়াল করতে আইএস তাদের যোদ্ধাদের মোতায়েন করছে। আই-এস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র স্টিভ ওয়ারেন বলেছেন, রাকায় জরুরী অবস্থা ঘোষণার বিষয়টি নজরে এসেছে। জোট বাহিনীর আক্রমণে বিপন্ন বোধ করছে আইএস। তারা বুঝতে পেরেছে যে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এবং সিরিয়ান আরব কোয়ালিশন পূর্ব ও পশ্চিম-উভয় দিক থেকেই আইএস-কে ঘিরে ফেলেছে। ওই দুই এলাকাতেই তাদের নিয়ন্ত্রণ কায়েম করছে জোট বাহিনী। এসডিএফের মুখপাত্র তাজির কোবানি চলতি সপ্তাহের গোড়ায় ঘোষণা করেছিলেন যে, উত্তর সিরিয়ায় তাদের নিয়ন্ত্রিত গোষ্ঠীগুলির কমান্ডাররা রাকাকে আইএসের কবলমুক্ত করার জন্য চূড়ান্ত অভিযানের জন্য যৌথভাবে পরিকল্পনা করছে। আইএস-এর ওপর চূড়ান্ত আঘাত হানার ব্যাপারে মার্কিন সামরিক বাহিনীর নজরদারি বিমানের তথ্য কাজে লাগতে পারে। মার্কিন বিমানের নজরদারিতে ইতিমধ্যেই রাকায় আইএস যোদ্ধাদের গতিবিধি ধরা পড়েছে, যা তাদের ওপর হামলা চালানোর সুযোগ এনে দেবে। তবে আইএস নেতা আবু বকর আল-বাঘদাদি এখনও রাকা বা সংলগ্ন এলাকায় রয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
IVF Treatment: বেশি বয়সে মা হওয়া কি বিপদ? বাড়ছে বন্ধ্যাত্ব? কী চিকিৎসা?
Suvendu Adhikari:
TMC News: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget