এক্সপ্লোর

Pakistan Explosions: পাকিস্তানের শিয়ালকোটের সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

সেনাঘাঁটির অস্ত্র ভাণ্ডারে ওই বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পাকিস্তান: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের (Pakistan) শিয়ালকোট ক্যান্টনমেন্ট (Sialkot military base) এলাকা। সেনাঘাঁটির অস্ত্র ভাণ্ডারে ওই বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। 

গত ৪ মার্চ পাকিস্তানের মসজিদে (Pakistan Mosque) ভয়াবহ বোমা বিস্ফোরণ (Bomb Blast)। মৃত্যু হয়েছিল ৩০ জনের। জখমের সংখ্যা ছিল ৫০-এরও বেশি। পাকিস্তানের পেশওয়ারে শুক্রবার মসজিদে নমাজ চলাকালীন এই ঘটনা ঘটে। জিও নিউজ সূত্রের খবর।

জিও নিউজ সূত্রের দাবি, এটা একটি আত্মঘাতী হামলা। পেশওয়ারের কোচা রইলদারের কিসা খাওয়ানি বাজারের ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জখমদের উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। এমনকী তাঁরা নিজেদের মোটর বাইক ও গাড়িতে করেও জখমদের হাসপাতালে পৌঁছে দেন।

বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকা ঘিরে দেয় পুলিশ ও নিরাপত্তাবাহিনী। পাশাপাশি নমুন সংগ্রহের কাজ শুরু করে দেয়। এমনই খবর জিও নিউজ সূত্রের। এদিকে জখমদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এমনই জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র। 

ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর পাশাপাশি জখমদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। ঘটনার প্রশাসনের কাছে রিপোর্ট তলবও করেছেন। পেশওয়ারের মুখ্যমন্ত্রী মাহমুদ খানও ঘটনার নিন্দা করেছেন।

এরপর গত ১১ মার্চ পাকিস্তানে আছড়ে পড়ে ভারতের মিসাইল। ঘটনার সত্যতা নিজেই স্বীকার করেছে নয়াদিল্লি। ভারতের মিসাইল পাকিস্তানের মাটিতে আছড়ে পড়া প্রসঙ্গে মুখ খোলেন প্রতিরক্ষামন্ত্রক। বিবৃতি দিয়ে মন্ত্রক জানিয়েছে, এটা নিছকই দুর্ঘটনা।গত ৯ মার্চ নিয়ম মেনে রক্ষণাবেক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে মিসাইল ফায়ার হয়ে যায়। ভারত সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এই ঘটনায় আদালতের তত্বাবধানে উচ্চ পর্যায়ের তদন্ত হবে।সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, এটা দেখা গিয়েছে যে, এই মিসাইলটি পাকিস্তানের এলাকায় গিয়ে পড়েছে। তবে এটাও স্বস্তির যে ওখানে এই দুর্ঘটনার ফলে কোনও মানুষের প্রাণ যায়নি।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget