এক্সপ্লোর
প্রয়াত রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান

ছবি সৌজন্যে এএফপি
জেনিভা: প্রয়াত হলেন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান। বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গভীর বেদনার সঙ্গে আন্নান পরিবার ও কোফি আন্নান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব ও শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া কোফি আন্নান শনিবার ১৮ অগাস্ট রোগে সামান্য ভুগে প্রয়াত হয়েছেন।’
Kofi Annan was a guiding force for good. I join the world in mourning his loss. In these turbulent and trying times, his legacy as a global champion for peace will remain a true inspiration for us all. https://t.co/psJ9viPIeu pic.twitter.com/SKfBk5zaY2
— António Guterres (@antonioguterres) August 18, 2018
১৯৯৭-এর জানুয়ারি থেকে ২০০৬-এর ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ছিলেন আন্নান। তিনি ২০০১ সালে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে যৌথভাবে শান্তির জন্য নোবেল পুরস্কার পান। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















