এক্সপ্লোর

একঘেয়ে কাজের ক্লান্তি কাটাতে ১০০-র বেশি রোগীকে মেরে ফেললেন জার্মানির এই নার্স

বার্লিন: রোগীদের সঙ্গে দিনরাত ওঠা বসা একঘেয়ে হয়ে গিয়েছে। তাই জীবনে বৈচিত্র্য আনতে আইসিইউতে থাকা মুমূর্ষু রোগীদের বিষ ইঞ্জেকশন দিতেন জার্মানির পুরুষ নার্স নিলস হোয়েজেল। তদন্ত বলছে, এভাবে অন্তত ১০৬ কে খুন করেছেন তিনি, মৃতের সংখ্যা আরও বাড়বে বই কমবে না। উত্তর বার্লিনের দুটি হাসপাতালে ১৯৯৯ থেকে ২০০৫ পর্যন্ত কাজ করেন নিলস। একঘেয়ে কাজ করতে করতে যখন বিরক্ত লাগত, তখন রোগীদের তিনি বিষাক্ত ইঞ্জেকশন দিতেন। তাতে তাঁদের হার্ট ফেল হত বা শ্বাস বন্ধ হয়ে যেত। সে সময় তাঁদের বাঁচাতে চেষ্টা করতেন তিনি। আর কখনও কাউকে বাঁচাতে পারলে যে আনন্দ হত, তাতে একঘেয়েমি কেটে যেত। অন্যান্য নার্স, ডাক্তারদের কাছে বাহবাও নিতে পারতেন। আবার না পারলে ভেঙে পড়তেন, সবটাই ছিল ওই জীবন মরণ খেলার অঙ্গ। ২০০৫ সালে নিলসের কার্যকলাপ ধরা পড়ে যায়। এক মহিলা নার্স তাঁকে রোগীকে বিষ ইঞ্জেকশন দিতে দেখে ফেলেন। রোগী বেঁচে যান, নিলসকে গ্রেফতার করা হয়। ২০০৮-এ একাধিক রোগীকে খুনের চেষ্টার অভিযোগে সাড়ে সাত বছর জেল হয় তাঁর। বিষয়টি সংবাদমাধ্যমে জানাজানি হলে এক মহিলা পুলিশে অভিযোগ করেন। তাঁর সন্দেহ, তাঁর মুমূর্ষু মা ওই নার্সের শিকার হয়েছেন। এরপর বহু রোগীর দেহ কবর থেকে তুলে শরীরে একই ওষুধের খোঁজ মেলে। ২০১৫-য় ওই নার্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ততদিনে পরিষ্কার, আরও বহু রোগীকে খুন করেছেন তিনি, তাঁর নিজেরও মনে নেই, ঠিক কতজন তাঁর শিকার হয়েছেন। ফলে তদন্তকারী অফিসাররাও মনে করছেন, নিলসের হাতে মৃত রোগীদের ঠিক সংখ্যাটা তাঁরা কখনও জানতে পারবেন না। তাঁর ডিউটি চলাকালীন একের পর এক রহস্যময় মৃত্যু ঘটলেও সময়মত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া হাসপাতাল আধিকারিকদের বিরুদ্ধেও বিচার চলছে। পুলিশের আশা, আগামী বছরের শুরুতেই নিলসের বিরুদ্ধে আরও নতুন অভিযোগ আনতে পারবে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE
Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget