এক্সপ্লোর

মরক্কোর চিড়িয়াখানায় হাতির ছোঁড়া পাথরের ঘায়ে মৃত্যু বাচ্চা মেয়ের

মরক্কো: মর্মান্তিক। মরক্কোর রাবাত চিড়িয়াখানার হাতির ছুঁড়ে মারা পাথরের আঘাতে মারা গিয়েছে ৭ বছরের একটি মেয়ে। হাতিটি নিজের জায়গাতেই ছিল। সেখান থেকেই হঠাত্ শুঁড়ে পাথর কুড়িয়ে ছুঁড়ে মারে। চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, হাতির থাকার জায়গা ও দর্শকদের মাঝখানে তারের বেড়া, নালা আছে। বেড়া-নালা টপকে পাথরের টুকরো ছিটকে এসে আঘাত করে মেয়েটিকে। জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা বাদে মারা যায় মেয়েটি। হাতির ডেরায় আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে বলে দাবি চিড়িয়াখানা কর্তৃপক্ষের। এমন ঘটনা বিরল, হামেশাই ঘটে না, অস্বাভাবিক, অভাবিত বলে জানিয়েছে তারা। কিন্তু কেন হাতিটি আচমকা এমন কাণ্ড করে বসল? হস্তী সংক্রান্ত অ্যাম্বোসেলি ট্রাস্টের বিশেষজ্ঞ ডিরেক্টর ফিলিস লি বলেছেন, কোনও হাতি কাউকে টার্গেট করে পাথর তুলে ছুঁড়ে মারছে, সাধারণত এমনটা দেখা যায় না। খুবই অস্বাভাবিক। তবে কোনও কারণে একঘেয়ে লাগলে বা ভিতরে ভিতরে অশান্ত হয়ে উঠলে অবশ্য হাতি এমন আচরণ করে। মেয়েটিকে টার্গেট করেই হাতিটি পাথর ছুঁড়েছে, এমন হতে পারে না। ভিতরের রাগের বহিঃপ্রকাশ ঘটাতেই এমন আচরণ। সত্যিই তো বলা সম্ভব নয়,  বন্দি জীবনে জন্তু-জানোয়াররা কী করে বসবে! সাম্প্রতিক কালে জানোয়ারের এমন ক্ষিপ্ত আচরণের একটি-দুটি নজির হাতের কাছেই আছে। গত জুনেই ফ্লোরিডার  ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে অ্যালিগেটরের হামলায় প্রাণ হারায় দু বছরের একটি ছেলে। মে মাসে সিনসিনাটির চিড়িয়াখানায় গরিলার ডেরায় পড়ে যায় ৩ বছরের একটি বাচ্চা। তাকে বাঁচাতে গরিলাটিকে গুলি করে মারেন চিড়িয়াখানার রক্ষীরা।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget