এক্সপ্লোর

আপনার মস্তিষ্কের তরঙ্গ থেকেও পিন নম্বর, পাসওয়ার্ড জানতে পারে হ্যাকাররা, বলছে গবেষণা

ওয়াশিংটন: আপনার চিন্তাভাবনাও চলে আসছে হ্যাকারদের কবজায়। এক গবেষণা জানাচ্ছে, স্রেফ চিন্তাভাবনা ট্র্যাক করে আপনার পিন নম্বর, পাসওয়ার্ড জেনে যেতে পারে হ্যাকাররা। গবেষকদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন। চিন্তাভাবনা ট্র্যাক করার জন্য আছে ইলেকট্রোএনসেফালোগ্রাফ বা ইইজি হেডসেট। এই হেডসেট পরলে রোবট খেলনা ও ভিডিও গেম, যেগুলির মন আছে বলে দাবি করা হয়, সেগুলি নিয়ন্ত্রণ করতে পারা যায়। আমেরিকার বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের গবেষক নীতেশ সাক্সেনা জানাচ্ছেন, যে এই হেডসেট পরে ভিডিও গেম খেলেছেন, তিনি যদি খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে হেডসেট পরেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করেন, তাঁর পাসওয়ার্ড বা গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের দখলে চলে আসতে পারে। নীতেশ জানিয়েছেন, এ ধরনের ডিভাইস হ্যাকারদের সামনে বিরাট সম্ভাবনার জগৎ খুলে দিয়েছে। গবেষকদের এই দলে রয়েছেন পিএইচডি ছাত্র অজয় নিউপানে। তিনি এই ইইজি হেডসেট অনলাইনে কিনে ব্যবহার করে দেখেন। পাশাপাশি ব্যবহার করেন বৈজ্ঞানিক পরীক্ষার জন্য তৈরি ক্লিনিক্যাল-গ্রেড হেডসেট। তাতে দেখা যায়, কত সহজে সফটওয়্যার প্রোগ্রাম দিয়ে ইইজি হেডসেট ব্যবহারকারীর ব্রেনওয়েভের মালিকানা নেওয়া যায়। বিষয়টা হল, পিন বা পাসওয়ার্ড টাইপ করার সময় ইউজারের দৃষ্টি, হাত, চোখ ও মাথার পেশি একসঙ্গে নড়াচড়া করে। এই সব মুভমেন্টই ইইজি হেডসেটের মাধ্যমে ধরে ফেলা সম্ভব। অতএব প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সঙ্গে সঙ্গেই বাড়ছে বিপদের সম্ভাবনা। ইউজার যদি সতর্ক না হন, বিপদ যে কোনও দিক থেকে আসতে পারে।

সেরা শিরোনাম

Poland Political Crisis: সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Israel Election: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
High Speed Traisn Collide: মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget