এক্সপ্লোর

মুম্বই হামলার 'মাস্টারমাইন্ড'কে 'সাহিব' সম্বোধনে ক্ষোভ, 'জঙ্গি' হাফিজ সঈদের বিরুদ্ধে আইন পুরোপুরি কাজে লাগিয়ে ব্যবস্থা নিতে হবে, জানিয়ে দিল আমেরিকা

  ওয়াশিংটন: হাফিজ মহম্মদ সঈদকে 'সাহিব' বলায়, তার বিরুদ্ধে কোনও মামলা নেই বলে জিও টিভি-কে সাক্ষাত্কারে জানানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির ওপর ক্ষুব্ধ আমেরিকা। কেন সঈদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সাক্ষাত্কারে প্রশ্ন করা হলে আব্বাসি বলেন, পাকিস্তানে কোনও মামলা নেই হাফিজ সঈদ সাহিবের বিরুদ্ধে। মামলা থাকলেই ব্যবস্থা নেওয়া হয়। পাল্টা মার্কিন বিদেশ দপ্তর জানিয়ে দিয়েছে, সঈদ 'সন্ত্রাসবাদী', যতদূর সম্ভব, আইনকে পুরোপুরি কাজে লাগিয়ে ব্যবস্থা নিতে হবে ওর বিরুদ্ধে। আব্বাসির মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র হিথার নওরেট বলেন, তালিকাভুক্ত বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যোগসূত্র থাকায় ওর বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭, আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির তালিকায় ফেলা হয়েছে ওকে। আমরা পাক সরকারের কাছে খুব পরিষ্কার করে আমাদের বক্তব্য, উদ্বেগ জানিয়ে দিয়েছি। এই লোকটির অবশ্যই বিচার হওয়া উচিত বলে আমাদের বিশ্বাস। আব্বাসির সঈদ নিয়ে মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে নওরেট বলেন, আমরা ওকে একজন সন্ত্রাসবাদী, একটি বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য বলে মনে করি। ২০০৮ এর যে মুম্বই জঙ্গি হামলায় আমেরিকান সহ বহু মানুষ প্রাণ হারান, সে তার মাস্টারমাইন্ড ছিল বলে আমাদের বিশ্বাস। নভেম্বরে পাকিস্তানে গৃহবন্দি অবস্থা থেকে ছাড়া পায় জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতা সঈদ। পর্যবেক্ষকদের ধারণা, মুম্বই হামলার জন্য দায়ী লস্কর-ই-তৈবারই শাখা সংগঠন জামাত। ২০১৪-র জুনে আমেরিকা তাদের বিদেশি জঙ্গি সংগঠন ঘোষণা কর। ইদানিং পাকিস্তান সরকারকে নিয়ে আমেরিকাকে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে বলে স্বীকার করে নওরেট জানান, পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবিলায় আরও ব্যবস্থা নেবে, এটাই ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা ছিল। বলেন, বরাবরই এটা স্পষ্ট বলছি আমরা। কয়েক সপ্তাহ আগে পাকিস্তানকে নিরাপত্তা সংক্রান্ত সহায়তা কিছুটা আটকে দেওয়ার সিদ্ধান্ত আপনারা জানেন। এ মাসের শুরুতে সন্ত্রাসবাদ দমনে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে পাকিস্তানকে ২০০ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের সহায়তা স্থগিত রাখে আমেরিকা। পাল্টা পাকিস্তানও আমেরিকার সঙ্গে সামরিক, গোয়েন্দা সংক্রান্ত সহযোগিতা বন্ধ রেখেছে বলে শোনা যাচ্ছে। মার্কিন বিদেশ দপ্তর অবশ্য পাকিস্তানের তরফে এখনও কোনও সরকারি বার্তা পায়নি বলে গতকাল জানায়।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget