এক্সপ্লোর

ইমেল কাণ্ডে হিলারিকে ক্লিনচিট এফবিআই-এর, নির্বাচনের আগে যৌথ সমীক্ষায়ও জয়ী ক্লিন্টন

ওয়াশিংটন: মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক একদিন আগে ইমেল কাণ্ডের তদন্তে এফবিআই ডিরেক্টর জেমস কমে ক্লিনচিট দিল ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে। এমনকি এফবিআই-এর তরফে দাবি করা হয়েছে হিলারির বিরুদ্ধে কোনও অপরাধমূলক চার্জও গঠন করা যাবে না। প্রসঙ্গত, হিলারির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি স্টেট ডিপার্টমেন্টে থাকাকালীন তাঁর ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার করেছিলেন। এদিকে মার্কিন মুলুকে ভোটাভুটির ঠিক ১১ দিন আগে এক বিস্ফোরক তথ্য ফাঁস করেন এফবিআই ডিরেক্টর। তখন তিনি দাবি করেন, হিলারির ঘনিষ্ঠ সহযোগী হুমা আবেদিনের প্রাক্তন স্বামীর থেকে ইমেলকাণ্ডের তদন্ত সংক্রান্ত বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছেন। সেসময় কমে দাবি করেন, হিলারি নিজের ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে বিভিন্ন  তথ্য অপব্যবহার করেছেন। এরপরই এফবিআই সেসময় হিলারির থেকে আসা ও পাঠানো সমস্ত ইমেল-এর তথ্য ভালভাবে খতিয়ে দেখে। তারপরই রবিবার এফবিআই ডিরেক্টর মন্তব্য করেন, ক্লিন্টনের কোনও অপরাধমূলক অভিসন্ধি ছিল না ইমেল পাঠানো ও তথ্য খতিয়ে দেখার বিষয়। কার্যত তিনি অসাবধনাতাবশত নিজের ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ফেলে ছিলেন। তবে বিশেষজ্ঞমহলের কাছে পরিষ্কার নয়, ঠিক কি কারণে ভোটাভুটির ঠিক এগারো দিন আগে ইমেলকাণ্ডের তদন্তে বিস্ফোরক তথ্য ফাঁস করেও, দুদিন আগে ক্লিন্টনকে সম্পূর্ণ ক্লিনচিট দেওয়া হল। এদিকে কে বসবেন হোয়াইট হাউসের মসনদে? হিলারিকে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে আমেরিকা কি নয়া ইতিহাস গড়বে? নাকি সব হিসেব উল্টে দিয়ে ক্ষমতায় আসবেন প্রেসিডেন্ট পদে প্রবীণতম প্রার্থী ট্রাম্প? চলছে জল্পনা। আগামীকাল মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে গলা মিলিয়েছেন ভারতীয় বংশোদ্ভূতদের একাংশ। গান গেয়ে চলেছে প্রচার। কোথাও আবার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতেই প্রচার সেরেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। যৌথ জনমত সমীক্ষায় অবশ্য বাজিমাৎ করেছেন হিলারি। ওয়াল স্ট্রিট জার্নাল ও এনবিসি নিউজের যৌথ সমীক্ষায় ট্রাম্পের চেয়ে ৪ শতাংশ বেশি ভোট পেয়ে এগিয়ে গিয়েছেন তিনি। সমীক্ষায় প্রাক্তন মার্কিন বিদেশ সচিবের ঝুলিতে মোট ভোটের ৪৪ শতাংশ। সেখানে ৪০ শতাংশ রয়েছে ট্রাম্পের পকেটে। প্রচারের সময় ক্লিন্টন ফাউন্ডেশন অথবা ই-মেল হ্যাক করা নিয়ে অস্বস্তিতে ছিলেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি। যদিও ভোটের আগে তাঁকে এফবিআই ক্লিনচিট দেওয়ায় এখনই ডেমোক্র্যাট শিবিরে উল্লাসের ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget