এক্সপ্লোর

উরি হামলার নিন্দা করি, বললেন পাকিস্তানি গায়ক

মুম্বই: কেন ওয়াঘার ওপারের শিল্পীরা উরি সন্তাসের নিন্দা করছেন না, এই প্রশ্ন উঠছে এ দেশের নানা মহল থেকে। উরি হামলার জেরে বলিউডে পাকিস্তানি কলাকুশলীদের নিষিদ্ধ করার তোড়জোড়ের নিন্দা যেমন হয়েছে, তাঁদের ভারত ছেড়ে চলে যেতে হবে বলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ঘাড়ধাক্কা দেওয়ার হুমকির প্রতিবাদে যেমন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই মুখ খুলেছেন, তেমনই কেন পাক শিল্পীরা উরিতে ভারতীয় জওয়ানদের নির্মম হত্যাকাণ্ড দেখেও নিশ্চুপ, সেই প্রশ্নও উঠছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান থেকে প্রথম উরির ঘটনার নিন্দা করলেন শাফাকত আমানত আলি, উরির হামলার পর বেঙ্গালুরুতে যাঁর কনসার্ট বাতিল হয়েছে গত মাসে। একটি সংবাদ চ্যানেলকে তিনি বলেছেন, আমি তীব্র নিন্দা করছি উরির। এটা সন্ত্রাসবাদী হামলা। কিন্তু কেন অন্য পাক শিল্পীরা এখনও ওই নাশকতার নিন্দা করেননি? তিনি বলেন, আমার যতখানি জানা, পাক অভিনেতারা বিশ্বের যে কোনও প্রান্তে, যে কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে থাকেন, কেননা আমরা এতদিন ধরে এর ফল ভুগছি। সেনা জওয়ান, সাধারণ মানুষ মরলে কেমন লাগে, সেটা জানি আমরা। সুতরাং আমার মনে হয় না, ওঁদের কেউ বলবেন, উরির হামলা ঠিক কাজ। পাকিস্তানি শিল্পীদের মুখে উরির  নিন্দা না হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন শাফাকত। তাঁর বক্তব্য, উরি হামলার পরপরই পাক শিল্পীদের টার্গেট করে তাঁদের এমন ভাবে আক্রমণ শুরু হল যে, তাঁরা কোণঠাসা বোধ করে চুপ করে গেলেন। একজন তো ফাওয়াদকে খোলা চিঠিই লিখে বসলেন! ফলে মনে হতেই পারে, কী এমন হয়ে গেল যে, আমায় খোলা চিঠি! আলি জাফর, ফাওয়াদ, রাহাত ফতে আলি খান বা আমি, আমরা পৃথিবীর যে কোনও জায়গায় সন্ত্রাসবাদী হামলার নিন্দা করব।

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget