এক্সপ্লোর

ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে কিছু আড়াল করা হয়নি, খালেদার অভিযোগ খারিজ করে হাসিনা

ঢাকা: সাম্প্রতিক ভারত সফরে হওয়া চুক্তি নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার অভিযোগ খারিজ করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দাবি, দু দেশের মধ্যে যে চুক্তিগুলি হয়েছে, সে বিষয়ে কোনও কিছু আড়াল করা হয়নি। হাসিনার এবারের ভারত সফরে দু দেশের মধ্যে ২২টি চুক্তি হয়েছে। বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ঋণ এবং সামরিক ক্ষেত্রে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। তবে তিস্তা চুক্তি হয়নি। গতকাল ভারত-বাংলাদেশ চুক্তির সমালোচনা করে খালেদা বলেন, ভারত থেকে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নিয়ে দেশে ফিরতে পারেননি হাসিনা। বাংলাদেশ সরকার নিজেদের স্বার্থরক্ষা করতে ব্যর্থ হয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা আওয়ামি লিগ সরকারকে ভারতের সঙ্গে এই চুক্তিগুলি না করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই পরামর্শ মানেননি হাসিনা। বিরোধী নেত্রীর এই সমালোচনার জবাবে আজ আওয়ামি লিগের বৈঠকে হাসিনা বলেছেন, ‘বিনএনপি নেত্রী বলেছেন, আমরা মউ স্বাক্ষর করার সময় মানুষকে অন্ধকারে রেখেছিলাম। আমার তাঁকে শুধু একটাই প্রশ্ন করার আছে। চিনের সঙ্গে সামরিক চুক্তি করার সময় তিনি কার সঙ্গে পরামর্শ করেছিলেন? সেই চুক্তিতে কী আছে কেউ জানে না। আমি তাঁর মতো কিছু আড়াল করিনি।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেছেন, চুক্তি করার আগে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছে। ভারত সফরের আগে বিদেশমন্ত্রী মাহমুদ আলি সাংবাদিক সম্মেলনে চুক্তির কথা বলেছিলেন। ভারত-বাংলাদেশ যৌথ বিবৃতিতেও সে কথা বলা হয়েছে। এখন চোখ থাকা সত্ত্বেও কেউ দেখতে না পেলে তাঁর কিছু করার নেই। ভারতের সঙ্গে এই চুক্তিতে বাংলাদেশের লাভ হবে। তিস্তা চুক্তি নিয়ে খালেদাকে পাল্টা আক্রমণ করে হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়াও ক্ষমতায় ছিলেন। তখন তিনি কেন এই চুক্তি করতে পারেননি? খালেদার স্বামী বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময়ই ভারত তিস্তায় বাঁধ দেয়। তার ফলই ভুগতে হচ্ছে বাংলাদেশকে। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকার সময় ভারত সফরে গঙ্গার জল নিয়ে কোনও কথাই বলেননি খালেদা।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
Iran on Netanyahu: 'যদি বেঁচে থাকেন...', নেতানিয়াহুকে 'ধাওয়া করে হত্যা' করার অঙ্গীকার ইরানের
'যদি বেঁচে থাকেন...', নেতানিয়াহুকে 'ধাওয়া করে হত্যা' করার অঙ্গীকার ইরানের
US Israel strikes on Iran: এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা !
এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা !
US Israel strikes on Iran: এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের
এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Embed widget