এক্সপ্লোর

‘২০০-র বেশি ধর্ষণ, ৫০০ খুন করেছি’, কবুল ধৃত আইএস জঙ্গির

সুলেমানিয়া, ইরাক: ‘২০০-র বেশি ধর্ষণ করেছি। এটার মধ্যে অস্বাভাবিক তো কিছু নেই। আর পাঁচশোর মতো খুন’। একেবারে গড়গড়িয়ে কথাগুলো বলল আমর হুসেন। অনুশোচনা বা অপরাধ বোধের লেশমাত্র দেখা যায়নি তার মুখে।  আমর হুসেন ইসলামিক স্টেট জঙ্গি। সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে সে তার ওই পৈশাচিক কার্যকলাপের কথা জানিয়েছে।যদিও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কুর্দ গোয়েন্দা বাহিনীর হেফাজতে রয়েছে হুসেন। এই প্রথম কর্তৃপক্ষ তার সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছিল সংবাদসংস্থাকে। হুসেনের সঙ্গে জেলে রয়েছে তার এক শাগরেদও। গত অক্টোবরে আইএসআইএসের বিরুদ্ধে কিরকুকে অভিযানের সময় ওই দুজন ধরা পড়েছিল। হুসেন বলেছে, তার আমির (স্থানীয় আইএস কম্যান্ডার) তাদের ইয়েজাদি ও  অন্যান্য মহিলাদের ধর্ষণ করতে ঢালাও অনুমতি দিয়েছিল। সে বলেছে, ‘যুবকদের জন্য তো এটা দরকার’। হুসেন বলেছে, ইরাকের বিভিন্ন শহরে বাড়িতে বাড়িতে ঢুকে সে ইয়েজাদি ও অন্যান্য মহিলাদের ধর্ষণ করেছে। ইরাকি বাহিনীর কাছ থেকে  আইএসের কবলে ইরাকের বিভিন্ন অংশ চলে আসার সময় এই নৃশংস জঙ্গি সংগঠন যে কী পরিমাণ অত্যাচার চালাত, তা হুসেনের কথাতেই পরিষ্কার। কুর্দ নিরাপত্তা আধিকারিকরা বলেছেন, হুসেন যে ধর্ষণ ও খুন করেছে, তার প্রমাণ তাদের কাছে আছে। কিন্ত সে কী পরিমাণে এই অপরাধ করেছে, সে সম্পর্কে কোনও ধারনা তাদের নেই। বিভিন্ন প্রত্যক্ষদর্শী ও ইরাকি আধিকারিকরা জানিয়েছেন, ২০১৪-তে উত্তর ইরাকে আধিপত্য বিস্তারের পর আইএসের জঙ্গিরা অসংখ্য ইয়েজাদি মহিলাকে ধর্ষণ করেছে। সেইসঙ্গে যৌনদাসী বানানোর জন্য বহু ইয়েজাদি মহিলাকে অপহরণও করে তারা। ওই মহিলাদের আত্মীয়দের খুনও করেছিল তারা। মানবাধিকার সংগঠনগুলি ইয়েজাদিদের ওপর আইএসের অবর্ণনীয় অত্যাচারের কথা বহুবারই বলেছে। হুসেন বলেছে, ২০১৩-তে আইএসে যোগ দেওয়ার পর সে প্রায় ৫০০ জনকে খুন করেছে। সে বলেছে, ‘যাকে গুলি করার দরকার হত গুলি করতাম, যার মাথা কাটা দরকার তার মাথা কেটে নিতাম’। হুসেন জানিয়েছে, তার আমির তাকে খুন করার তালিম দিয়েছিল। প্রথমটা কঠিন হলে পরে খুন করাটা তার কাছে জলভাত হয়ে গিয়েছিল বলে জানিয়েছে হুসেন। একসঙ্গে আট, দশজনকেও খুন করেছে সে। ২১ বছরের হুসেন মোসুলের বাসিন্দা। ১৪ বছর বয়সে সে জঙ্গি কার্যকলাপে যোগ দিয়েছিল। তার সঙ্গে বন্দী রয়েছে ৩১ বছরের আব্দেল রহমান। সে অবশ্য তার অপরাধ সম্পর্কে মুখ খুলতে রাজি হয়নি। তবে কিরকুকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর কথা সে স্বীকার করেছে। তার দাবি, সে কাউকে খুন করেনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget