এক্সপ্লোর

মহিলাদের তুলনায় পুরুষদের বেশি পারিশ্রমিক বেআইনি, আইন কার্যকর করল আইসল্যান্ড

লন্ডন: বিশ্ব ইতিহাসে ২০১৮ সাল স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এই বছর মহিলাদের জন্য এক অতি-গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আইসল্যান্ড।

নতুন বছর এক অন্যভাবে শুরু করল আইসল্যান্ডবাসী। বিশেষ করে সেদেশের মহিলারা। কারণ, এই দিন থেকে আইসল্যান্ড এক নতুন আইন কার্যকর করল। যার মোতাবেক এখন থেকে সেদেশে মহিলা কর্মীদের তুলনায় পুরুষদের বেশি বেতন দেওয়া বেআইনি হিসেবে গণ্য করা হবে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে আইসল্যান্ড এই আইন কার্যকর করল। প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের দিন এই আইনের ঘোষণা করা হলেও, নতুন বছরের প্রথম দিন থেকে তা কার্যকর হল।

নতুন আইন অনুযায়ী, যে সব সংস্থা ২৫ জনের বেশি কর্মী নিয়োগ করে থাকে, তাদের বাধ্যতামূলকভাবে সরকারি শংসাপত্র রাখতে হবে এই মর্মে যে তারা মহিলা ও পুরুষদের সমান বেতন বা পারিশ্রমিক দেওয়ার নীতি সমর্থন করে। তেমনটা না হলে, ওই সংস্থাকে জরিমানা করার সংস্থান রয়েছে আইনে।

প্রসঙ্গত, গত বছর কয়েক হাজার মহিলা রাস্তায় নেমে  লিঙ্গ-ভিত্তিক পারিশ্রমিক ব্যবস্থায় বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তাঁদের সেই দাবি অবশেষে ফলপ্রসূ হয়েছে।

এখানে বলে রাখা প্রয়োজন, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে লিঙ্গ-সাম্য বজায় রাখা দেশ হল আইসল্যান্ড। গত ন’বছর ধরে তারা এই শিরোপা ধরে রেখেছে।

নতুন আইন যখন পেশ করেছিল আইসল্যান্ডের মধ্য-দক্ষিণপন্থী সরকার, তখন তা সমর্থন করে বিরোধীরা। আইসল্যান্ডের সংসদে ৫০ শতাংশ সদস্যই মহিলা। আইসল্যান্ডের এই আইন বিশ্বব্যাপী প্রশংসীত হয়েছে।

সেরা শিরোনাম

Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
Ali Khamenei Funeral: খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget