এক্সপ্লোর

বেচারা! পাকিস্তানে ১১৮ বছর ধরে গ্রেফতার এই বটগাছটি

নয়াদিল্লি: কথায় আছে লঘু পাপে গুরু দণ্ড। কিন্তু বিন্দুমাত্র অপরাধ না থাকা সত্ত্বেও যে ১১৮ বছর ধরে খেসারত দেওয়ানো যায়, তারই নজির তৈরি করেছে পাকিস্তান। আশার কথা একটাই, শাস্তি দেওয়া হয়েছে কোনও মানুষকে নয়, একটি গাছকে। হ্যাঁ, পাকিস্তানের পেশোয়ারে ১১৮ বছর ধরে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে একটি বটগাছকে। ১৮৯৮-এ লান্ডি কোটাল সেনা ক্যান্টনমেন্টে এই গাছটিকে গ্রেফতার করা হয়। কোনও বিচার ছাড়াই তখন থেকে বন্দি রয়েছে সে। ওই ক্যান্টনমেন্টে এক ব্রিটিশ সেনা অফিসার নাকি নেশার ঘোরে হাঁটার সময় দেখতে পান, বটগাছটি তাঁর দিকে এগিয়ে আসছে। ব্যস, সান্ত্রীকে দেখে হুকুম দেন, অ্যারেস্ট কর লো উসে। পেয়াদারাও ছুট্টে এসে আষ্টেপৃষ্টে শেকল পরিয়ে দেয়। তখন থেকেই শেকলে বাঁধা রয়েছে বেচারা বটগাছ। দেশ স্বাধীন হল, দু’ভাগ হল, ‘৭১-এ আবার পাকিস্তান ভাগ হল, সেনা শাসন এল, গেল- তার ভাগ্যের কোনও পরিবর্তন হল না। এতদিন পর এখনও ওই বটগাছে বোর্ড ঝুলছে, তাতে লেখা ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’। পাকিস্তানের শাসকরা বোধহয় এখনও মনে করেন, বাঁধন খুলে দিলে চম্পট দিতে পারে সে। তাই বেঁধেছেঁদে রাখাই সুবিধেজনক। কেউ কেউ অবশ্য দাবি করেন, পাক- আফগান সীমান্তের লান্ডি কোটালের উপজাতি সম্প্রদায়কে ঘুরিয়ে সমঝে দিতেই বটগাছকে গ্রেফতার করার অভিনব নির্দেশ দেয় ব্রিটিশরাজ, যাতে উপজাতিরা বুঝতে পারে, দরকারে এমন শাস্তি তাদেরও দেওয়া হবে। তা যদি হয়েও থাকে, তাহলেও এখনও গাছটিকে কোন উদ্দেশ্যসাধনে বেঁধে রাখা হয়েছে, তার কোনও উত্তর নেই।    

সেরা শিরোনাম

Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
Pakistan News : বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন,
বিমান হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দী ! কূটনীতিক শোনেন, "ম্যাডাম ঘুমাচ্ছেন, ওঠানো যাবে না"
China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের

ভিডিও

Weather Forecast News | কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে কমলা সতর্কতা | ABP ANANDA LIVE
Amit Shah in West Bengal | ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান
Humayun Kabir News | রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য মামলায় তলব করা হয়েছে হুমায়ুনকে | ABP ANANDA LIVE
Abhishek Banerjee-Sebaashray News | কেউ চিকিৎসা পাননি। কারও অভিযোগ ওষুধ খেয়ে ফল হয়েছে উল্টো | ABP ANANDA LIVE
TMC News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget