এক্সপ্লোর

মাকরেঁর সঙ্গে বৈঠক মোদীর, বললেন, সন্ত্রাসবাদ সবচেয়ে বড় চ্যালেঞ্জ

প্যারিস: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-নরেন্দ্র মোদী বৈঠক। এলিসি প্রাসাদে দুজনের আলোচনায় মাকরঁ স্পষ্ট জানান, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী লড়াই পূর্ণ সমর্থন করে ফ্রান্স। মোদীও বলেন, সন্ত্রাসবাদের বিপদ বর্তমান বিশ্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির অন্যতম। সন্ত্রাসবাদ মোকাবিলার পাশাপাশি পারস্পরিক স্বার্থ জড়িত, এমন নানা ইস্যুতে মতবিনিময় হয় তাঁদের। কৌশলগত সম্পর্ক জোরদার করা, সন্ত্রাস দমন, জলবায়ু বদলের মতো বিষয় উঠে আসে আলোচনায়। বৈঠকের পর বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে দুই রাষ্ট্রনেতার ছবি ট্যুইটারে দেন। তার সঙ্গে লেখেন, নয়া উষ্ণতা, বন্ধুত্বের সূচনায় বৈঠক হল। প্রধানমন্ত্রী @নরেন্দ্র মোদী প্যারিসে সাক্ষাত্ করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে। রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক, সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক আর্থিক সম্মেলনের পর ফ্রান্স এসেছেন প্রধানমন্ত্রী। তার আগে তিনি ঘুরে এসেছেন জার্মানি, স্পেনেও। ফ্রান্স সফরের প্রাক্কালে মোদী বলেছিলেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কার, সেখানে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি, বহুবিধ রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থায় ভারতের সদস্যপদ, সন্ত্রাস দমন অভিযান, জলবায়ু বদলে সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মতামত বিনিময় হবে আমার। প্রসঙ্গত, ভারতের নবম সর্ববৃহত্ বিনিয়োগ পার্টনার ফ্র্রান্স। প্রতিরক্ষা, মহাকাশ, পরমাণু ও পুনর্নবীকরণযোগ্য শক্তি, নগরোন্নয়ন ও রেলওয়ের মতো ক্ষেত্রেও ভারতের উন্নয়নের উদ্যোগে সঙ্গী মাকরেঁর দেশ। গত মাসে নির্বাচনে জিতে ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন ৩৯ বছর বয়সি মাকরঁ। মোদী তখনই তাঁকে অভিনন্দন জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget