এক্সপ্লোর

কয়েক দশকের মধ্যেই মারণ তাপপ্রবাহ বইতে পারে ভারতে, দাবি এমআইটি গবেষণায়

বস্টন: জলবায়ু পরিবর্তনের ফলে আগামী কয়েক দশকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে বসবাসকারী প্রায় ১৫০ কোটি মানুষ প্রবল থেকে অতি প্রবল তাপপ্রবাহের সম্মুখীন হতে পারেন।তৈরি হবে অসহনীয় তাপমাত্রা, দেখা দেবে তীব্র খাদ্যাভাব। এমনই আশঙ্কার কথা উঠে এসেছে এক মার্কিন গবেষণায়।

আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির এই গবেষণায় অংশগ্রহণকারী বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই শতাব্দীর শেষে জলবায়ু পরিবর্তন এমন জায়গায় পৌঁছবে যে সমগ্র দক্ষিণ এশিয়ায় গোটা গ্রীষ্মকালে তাপপ্রবাহ বইবে।

বিজ্ঞানীদের আশঙ্কা, কার্বন নির্গমনের হার সন্তোষজনকভাবে না কমায় কয়েক দশকের মধ্যেই দক্ষিণ এশিয়ায় তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। যাতে প্রভাব পড়বে সিন্ধু ও গঙ্গার মতো উর্বর নদী অববাহিকাগুলিতে, যেখানে অধিকাংশ ফসল উৎপন্ন হয়।

Heatwave.jpgheat-wave_650x400_71433138188-300x185

গবেষণায় উঠে এসেছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তর ভারত, বাংলাদেশ ও দক্ষিণ পাকিস্তান—যেখানে প্রায় ১৫০ কোটি মানুষের বাস। পাশাপাশি, এই অঞ্চলগুলির বেশিরভাগটাই দারিদ্রসীমার নীচে। ফলে, এখানে জীবিকা অর্জনের মূল উৎস হল কৃষি।

বিজ্ঞানীদের মতে, এই পরিস্থিতিতে তাপপ্রবাহ হলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষি। জলস্তর শুকিয়ে যাবে। প্রবল খাদ্যাভাব দেখা দেবে। সার্বিকভাবে হাহাকার দেখা দিতে পারে।

গবেষণায় উঠে এসেছে, বিশ্বে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিতে পারে পারস্য উপসাগরীয় অঞ্চলে। ভারত ও চিন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। তবে, বিজ্ঞানীদের মতে, এখনও সময় আছে, সেই চরম অস্বাভাবিক তাপপ্রবাহের পরিস্থিতি এড়ানোর। বিজ্ঞানীদের জানান, এখনই যদি যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হয়, তাহলে বিশ্ব উষ্ণায়নের প্রকোপ থেকে পরিত্রাণ সম্ভব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget