এক্সপ্লোর

কুলভূষণ-সাক্ষাতের পরের দিনই ব্যাঙ্ককে ভারত-পাক এনএসএ বৈঠক, রিপোর্ট

নয়াদিল্লি: ইসলামাবাদে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর স্ত্রী ও মায়ের সাক্ষাতের পরের দিনই তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (এনএসএ) বৈঠক হয়েছে বলে খবর। সরকারিভাবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অজিত ডোভালের সঙ্গে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাসির খান জানজুয়ার এই বৈঠক পূর্বনির্ধারিত ছিল। কুলভূষণ-সাক্ষাতের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। দু’ঘণ্টা ধরে এই বৈঠক হয়েছে। কাশ্মীরে পাক সেনার মদতে জঙ্গি অনুপ্রবেশ সহ বিভিন্ন বিষয় উত্থাপন করেছেন ডোভাল। সূত্রের খবর, দু’দেশের বিদেশমন্ত্রকই এই বৈঠকের বিষয়ে অবহিত ছিল। পাকিস্তানের এনএসএ প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল হওয়ায় রাওয়ালপিন্ডিতে পাক সেনাবাহিনীর সদর দফতরও এই বৈঠকের বিষয়ে ওয়াকিবহাল ছিল। বৃহস্পতিবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেন জানজুয়া। তাঁদের মধ্যে পাঁচ ঘণ্টা ধরে আলোচনা চলে। জাতীয় নিরাপত্তা, প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে আলোচনা হয়েছে। পিএমএল-এন-এর এক নেতাকে উদ্ধৃত করে পাকিস্তানের একটি সংবাদপত্র জানিয়েছে, জানজুয়ার সঙ্গে বৈঠকে শরিফ বলেছেন, ‘প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নত করা দরকার। প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলে উপমহাদেশের মানুষের সমস্যার সমাধান করা যাবে না। যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়।’ এ মাসের ১৮ তারিখ ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক এক আলোচনাসভায় জানজুয়া বলেছিলেন, দক্ষিণ এশিয়ায় পরমাণু যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাঁর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত-পাক সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছিল। তবে তার এক সপ্তাহ পরেই ব্যাঙ্ককের বৈঠক তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget