এক্সপ্লোর

রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার জন্য মায়ানমারের উপর চাপ বাড়াচ্ছে ভারত, সুষমাকে উদ্ধৃত করে দাবি বাংলাদেশের

ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার জন্য মায়ানমারের উপর চাপ সৃষ্টি করার কথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের পাশে আছে ভারত। এমনই দাবি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব নজরুল ইসলাম। তিনি বলেছেন, বৃহস্পতিবার রাতে হাসিনাকে ফোন করে তাঁর সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেছেন সুষমা। তিনি এ বিষয়ে মায়ানমারের উপর দ্বিপাক্ষিক ও বহুদেশীয় স্তরে চাপ সৃষ্টি করার কথা বলেছেন। যদিও এ বিষয়ে সুষমার প্রতিক্রিয়া মেলেনি। রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে নজরুল বলেছেন, গত ২৫ অগাস্ট মায়ানমারের রাখাইন প্রদেশে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তিন লক্ষেরও বেশি শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সুষমাকে হাসিনা বলেছেন, মানবিকতার স্বার্থেই তাঁদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁদের জন্য অস্থায়ী আশ্রয় শিবির তৈরি করেছে বাংলাদেশ। কিন্তু তাঁরা বেশিদিন বাংলাদেশে থাকলে বড় সমস্যা দেখা দেবে। এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের যে অন্য দেশগুলির সাহায্য দরকার, সেটাও সুষমাকে বলেছেন হাসিনা। সেই সময় তাঁর বাসভবনে হাজির ছিলেন ঢাকার ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিঙ্গলা। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে ৫৩ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। এ বিষয়ে বাংলাদেশকে সাহায্য করা হবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। হাই কমিশনার বলেছেন, বাংলাদেশকে ৭,০০০ টন ত্রাণ দেবে ভারত।

সেরা শিরোনাম

Nepal Flash Floods : যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
Nepal Flash Floods : ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
Nepal Flash Flood : ৯ দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, 'অন্যদের সাহায্য করতে গিয়ে' নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯ দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, 'অন্যদের সাহায্য করতে গিয়ে' নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget