এক্সপ্লোর

ভারতে রক্তাল্পতা, স্থূলতার সমস্যা বড় আকার নিয়েছে, দাবি সমীক্ষায়

লন্ডন: ভারতে অপুষ্টি ও স্থূলতা তীব্র হচ্ছে। এমনটাই দাবি করা হয়েছে একটি আন্তর্জাতিক রিপোর্টে। সেখানে বলা হয়েছে, দেশের অর্ধেক মহিলা অ্যানেমিয়া বা রক্তাল্পতার শিকার। ২২ শতাংশ পূর্ণবয়স্ক মহিলার ওজন প্রয়োজনের অতিরিক্ত।

সম্প্রতি, ভারত সহ বিশ্বের ১৪০টি দেশে সমীক্ষা চালিয়ে পুষ্টি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট, ২০১৭। সেখানে অপুষ্টির তিন ধরনকে মাপকাঠি হিসেবে ধরা হয়েছে। এই তিন মাপকাঠি হল—শিশুদের বিকাশ-রোধ, প্রজননে যোগ্য মহিলাদের মধ্যে রক্তাল্পতা এবং পূর্ণবয়স্ক মহিলাদের মাত্রাতিরিক্ত ওজন।

সমীক্ষায় উঠে এসেছে—পাঁচ বছরের কম বয়সী ৩৮ শতাংশ শিশুদের বিকাশ ঠিকমতো হচ্ছে না। এর প্রধাণ কারণ, সুষম পুষ্টি না মেলা। এর ফলে, তাদের মানসিক গঠনের অপূরণীয় ক্ষতি হচ্ছে। ২১ শতাংশ শিশুদের ‘নষ্ট’ এবং ‘ভীষণই নষ্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, বয়স ও উচ্চতা অনুযায়ী, তাদের শরীরের ওজন একেবারেই ঠিক নয়।

global_nutrition_report

শিশুদের পাশাপাশি, মহিলাদের নিয়েও আশঙ্কার কথা উঠে এসেছে রিপোর্টে। বলা হয়েছে, প্রজননে যোগ্য মহিলাদের ৫১ শতাংশ রক্তাল্পতার শিকার। যে কারণে, মায়ের সঙ্গে সন্তানদেরও দীর্ঘমেয়াদের ভিত্তিতে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, ২২ শতাংশ পূর্ণবয়স্ক মহিলার ওজন প্রয়োজনের চেয়ে বেশি। সেই তুলনায় পুরুষদের ক্ষেত্রে এই হার ১৬ শতাংশ।

রিপোর্টে বলা হয়েছে, ৫ বছরের কম বয়সী শিশুদের ‘স্টান্টিং’ বা শারিরীক বিকাশের সমস্যা সমাধানে বেশ কিছুটা অগ্রগতি করলেও, মহিলাদের অ্যানেমিয়া, বেশি ওজনের সমস্যা এবং ডায়াবেটিস সমস্যার সমাধানে কোনও সুরাহা হয়নি ভারতে। স্বাস্থ্য বিশেষজ্ঞ পূর্ণিমা মেনন জানান, অপুষ্টি ও স্থূলতা রোধ করতে দ্বিগুণ প্রচেষ্টার প্রয়োজন। এই দুই পরিস্থিতির মধ্যে যে ফারাক রয়েছে, তা পূরণ করতে হবে।

শুধু ভারত নয়, রিপোর্ট অনুযায়ী, সমীক্ষা চালানো ৮৮ শতাংশ দেশে অপুষ্টির তিন ধরনের মধ্যে দুটি বর্তমান। বলা হয়েছে, এখন বিশ্বের সাতশো কোটি জনসংখ্যার মধ্যে অন্তত ২০০ কোটি মানুষ স্থূলতার শিকার।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget