এক্সপ্লোর

ভারতীয় বংশোদ্ভূত সার্জেন জেনারেলকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সার্জেন জেনারেল বিবেক মূর্তিকে বরখাস্ত করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ২০১৪ সালের ডিসেম্বরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে বিবেককে এই পদে নিয়োগ করা হয়েছিল। কিন্তু এবার স্বাস্থ্যক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ পদে বিবেককে সরিয়ে তাঁর অধীনস্থ রিয়ার অ্যাডমিরাল সিলভিয়া ট্রেন্ট-অ্যাডামসকে বসানো হল। তবে ঠিক কী কারণে বিবেককে সরিয়ে দেওয়া হল, সেটা স্পষ্ট নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সার্জেন জেনারেলের পদ থেকে বিবেককে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাঁকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কমিশনড কর্পসের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন বিবেক। ফেসবুকে বিবেক লিখেছেন, ‘ভারত এক দরিদ্র কৃষকের পৌত্রকে মার্কিন প্রেসিডেন্ট গোটা দেশের মানুষের স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্ব দিয়েছিলেন। ৪০ বছর আগে আমার পরিবার ভারত থেকে এদেশে এসেছিল। আমাদের এদেশে থাকতে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমাকে সাস্থ্য পরিষেবার সর্বোচ্চ পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। স্বাস্থ্যক্ষেত্রে সমস্যার মোকাবিলা করার জন্য আমি আরও কাজ করতে চেয়েছিলাম। তবে যে সুযোগ পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ।’ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই নিয়ে প্রশাসনের সর্বোচ্চ পদ থেকে দ্বিতীয় ভারতীয়কে বরখাস্ত করলেন ট্রাম্প। সম্প্রতি নিউ ইয়র্কের অ্যাটর্নি প্রীত ভারানা পদত্যাগ করতে না চাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। এবার আপাত কোনও কারণ ছাড়াই বিবেককেও সরিয়ে দেওয়া হল। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে স্বাস্থ্যক্ষেত্রের অন্যান্য আধিকারিকরা বিস্ময় প্রকাশ করেছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRIS Lavan: পর পর কফিন উঠল কলম্বো থেকে, কোচি থেকে উঠলেন জীবিত সৈনিকরা, চার্টার্ড বিমানে ফিরিয়ে নিয়ে গেল ইরান
পর পর কফিন উঠল কলম্বো থেকে, কোচি থেকে উঠলেন জীবিত সৈনিকরা, চার্টার্ড বিমানে ফিরিয়ে নিয়ে গেল ইরান
Oil Tanker Stuck in Hormuz: হরমুজ প্রণালীতে আটকে রয়েছে কটি ভারতীয় জাহাজ ? কী কী রয়েছে জাহাজগুলিতে ?
হরমুজ প্রণালীতে আটকে রয়েছে কটি ভারতীয় জাহাজ ? কী কী রয়েছে জাহাজগুলিতে ?
Benjamin Netanyahu Fact Check: বেঞ্জামিন নেতানিয়াহু কোথায়? AI ভিডিও নয় তো? ছ'নম্বর আঙুল দেখে প্রশ্ন, আসলে কী ঘটেছে?
বেঞ্জামিন নেতানিয়াহু কোথায়? AI ভিডিও নয় তো? ছ'নম্বর আঙুল দেখে প্রশ্ন, আসলে কী ঘটেছে?
West Asia Conflict : 'রাশিয়ার তেলা কেনার জন্য ভারত-সহ গোটা বিশ্বের কাছে এখন ভিক্ষা চাইছে হোয়াইট হাউস', নিশানা ইরানের বিদেশমন্ত্রীর
'রাশিয়ার তেলা কেনার জন্য ভারত-সহ গোটা বিশ্বের কাছে এখন ভিক্ষা চাইছে হোয়াইট হাউস', নিশানা ইরানের বিদেশমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Embed widget