এক্সপ্লোর

মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালি অধ্যাপকের বিরুদ্ধে পড়ুয়াদের দিয়ে ব্যক্তিগত কাজ করানোর অভিযোগে মামলা

ওয়াশিংটন: পড়ুয়াদের সঙ্গে ভৃত্যের মতো আচরণ এবং তাঁদের দিয়ে ব্যক্তিগত কাজ করানোর অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে এক বাঙালি অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। পড়ুয়াদের পাশাপাশি ওই অধ্যাপকের সহকর্মীরাও একই অভিযোগ করছেন। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ওই অধ্যাপক। তাঁর পাল্টা দাবি, পড়ুয়াদের নিজের বাড়িতে ডেকে পড়াশোনায় সাহায্য করেছেন, স্ত্রীর রান্না করা খাবার খাইয়েছেন। কাউকে দিয়ে ব্যক্তিগত কাজ করাননি। অভিযুক্ত অধ্যাপকের নাম অসীম মিত্র। তিনি ২৪ বছর ধরে মিসৌরি-কানসাস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। অভিযোগ, তিনি ও তাঁর স্ত্রী যখন বাড়িতে থাকেন না, তখন পড়ুয়াদের দিয়ে বাড়ির গাছে জল দেওয়া, পোষা কুকুরের দেখভাল করা, উঠোনের ঘাস ছাঁটার মতো কাজ করান। বহু পড়ুয়া এভাবে ওই অধ্যাপকের ভৃত্যের মতো কাজ করতে বাধ্য হয়েছেন। কামেশ কুচিমানচি নামে এক পড়ুয়ার অভিযোগ, ‘ভারত থেকে আসা পড়ুয়াদের উপরেই অত্যাচার করেন এই অধ্যাপক। আমি একবার তাঁর ভৃত্যের কাজ করতে অস্বীকার করি। তিনি তখন আমাকে হুমকি দেন, বিশ্ববিদ্যালয় থেকে বার করে দেবেন। আমার ভিসা সহ যাবতীয় জিনিস খোয়া যাবে। তিনি এভাবেই সবাইকে নিজের কাজে লাগান। কেউ তাঁর ব্যক্তিগত কাজ করে দিতে না চাইলেই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বার করে দেওয়ার হুমকি দেন। কেউই খালি হাতে বাড়ি ফিরে যেতে চায় না।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পড়ুয়াও অসীমের বিরুদ্ধে ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ করেছেন। এই অধ্যাপকের সহকর্মী মৃদুল মুখোপাধ্যায় আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রদের হেনস্থায় প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন। তাঁর দাবি, ২০১৬ সালে এবং এ বছর জ্যাকসন কাউন্টি সার্কিট কোর্টে অসীমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয়েও অভিযোগ দায়ের করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। কারণ, অধ্যাপক হিসেবে অসীম সফল এবং প্রভাবশালী।

সেরা শিরোনাম

Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
Ali Khamenei Funeral: খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget