এক্সপ্লোর

পেশোয়ারের জেলে বন্দিদের মারে জখম প্রেমিকার টানে পাকিস্তানে গিয়ে দোষী ভারতীয় যুবক, দাবি আইনজীবীর

পেশোয়ার: পেশোয়ারের জেলে গত দু মাসে ২ বার সহবন্দিদের হাতে মার খেয়েছেন জাল পাকিস্তানি পরিচয়পত্র রাখায় সামরিক আদালতে দোষী সাব্যস্ত ভারতীয় যুবক, মুম্বইয়ের বাসিন্দা হামিদ নেহাল আনসারি। ৩১ বছরের হামিদ অনলাইনে বন্ধু হওয়া এক পাক যুবতীর টানে প্রথমে মুম্বই থেকে আফগানিস্তান, তারপর সেখান থেকে পাকিস্তানে ঢোকেন। বান্ধবীর সঙ্গে দেখা করতে বেআইনিভাবে পাকিস্তানে ঢোকার অভিযোগে ২০১২ সালে কোহাটে গ্রেফতার হন তিনি। সামরিক আদালতের বিচারে জাল পরিচয়পত্র সঙ্গে রাখায় দোষী ঘোষিত হামিদের তিন বছরের জেল হয়। ঠাঁই হয় পেশোয়ারের সেন্ট্রাল জেলে। সেখানে তাঁকে খুনের মামলার ফাঁসির আসামীদের সঙ্গে একই কুঠুরিতে রাখা হয়েছে বলে গতকাল পেশোয়ার হাইকোর্টে জানিয়েছেন হামিদের কৌঁসুলি কাজি মহম্মদ আনোয়ার। ‘দি ডন’-এর খবর, জেলের ভিতর হামিদের ওপর সহবন্দিদের হামলার কথা স্বীকার করেছেন জেল সুপার মাসুদুর রহমান। তবে এটা সামান্য ব্যাপার বলে দাবি তাঁর। রহমান বেঞ্চকে বলেন, নিরাপত্তার কারণেই অন্য বন্দিদের সঙ্গে সাধারণ সেলে হামিদকে রাখা যাবে না। হামিদের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের ওপর ভবিষ্যতে কোনও হামলা হবে না, এই মর্মে আদালতে হলফনামা দিতে হবে সুপারকে। তবে পাক সংবাদপত্রের খবর, এমন কোনও লিখিত গ্যারান্টি দেওয়া সম্ভব নয় বলে জানান সুপার। প্রসঙ্গত, স্থানীয় পুলিস ও গুপ্তচর সংস্থার হাতে ধরা পড়ার পর হামিদের কোনও খবর মিলছিল না। তাঁর মা ফৌজিয়া আনসারির দায়ের করা হেবিয়াস কর্পাস পিটিশনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত গত জানুয়ারিতে হাইকোর্টে জানানো হয়, তিনি পাক সেনার হেফাজতে রয়েছেন, বিচার চলছে সামরিক আদালতে।          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget