এক্সপ্লোর

নিরাপত্তা নিয়ে চিন্তিত আমেরিকায় পাঠরত ভারতীয় পড়ুয়ারা, বলছে সমীক্ষা

ওয়াশিংটন: আমেরিকায় নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সে দেশে পাঠরত ভারতীয় ছাত্রছাত্রীরা। তাঁদের আশঙ্কা, তাঁরা স্বাগত নন মার্কিন মুলুকে। এমনই বলছে এক সমীক্ষা। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন এই সমীক্ষা করেছে। তারা জানাচ্ছে, ৬টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় আসার ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে কড়াকড়ি করেছে, তার বিশেষ প্রভাব পড়েছে পড়ুয়াদের ওপর। মধ্য প্রাচ্যের ছেলেমেয়েদের মধ্যে এই আশঙ্কা সবথেকে বেশি, তারপরেই রয়েছে ভারত। শিক্ষা প্রতিষ্ঠানগুলিও চিন্তিত মধ্য প্রাচ্যের ছাত্রছাত্রীদের নিয়ে। ৩১ শতাংশ প্রতিষ্ঠানের ধারণা, বেশিরভাগ ছাত্রছাত্রীই এ বছর আমেরিকায় আসার সুযোগ পাবেন না। আবার ২০ শতাংশের একই ভয় ভারতীয় ছাত্রছাত্রীদের নিয়ে। সমীক্ষাটি বলছে, ভারত থেকে আসা বেশিরভাগ পড়ুয়ার মধ্যে আমেরিকায় পঠনপাঠন নিয়ে উদ্বেগ রয়েছে। বেশিরভাগেরই চিন্তা শারীরিক নিরাপত্তা নিয়ে। আবার অনেকের ধারণা, আমেরিকায় তাঁরা অবাঞ্ছিত। এ দেশে পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের আবেদনপত্রের সংখ্যা অবশ্য কমেনি। কিন্তু এই উদ্বেগ হয়তো ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে পড়াশোনার জন্য আমেরিকা ভারতীয় পড়ুয়াদের সবচেয়ে কাঙ্খিত স্থান হিসেবে নাও থাকতে পারে। তখন তাঁরা সেইসব দেশে যেতে পারেন, যেখানে ভিসা পাওয়া বা নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget