এক্সপ্লোর

ভারত এনএসজি-তে ঢুকলে উপমহাদেশে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে, মার খাবে চিনের জাতীয় স্বার্থ! বলল বেজিংয়ের সরকারি মিডিয়া

বেজিং: ভারতের নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ঢোকার চেষ্টায় চিন আপত্তি জানিয়েছে আগেই। এবার মুখ খুলে ভারত বিরোধিতার সুর চড়াল চিনা সরকারি মিডিয়া। সরকার পরিচালিত চিনা সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এর উত্তর সম্পাদকীয়তে বলা হয়েছে, ভারত ওই এলিট গোষ্ঠীর সদস্য হলে পাকিস্তানে নতুন করে ক্ষোভের সঞ্চার তো হবেই, উপমহাদেশে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে, তাছাড়া চিনের জাতীয় স্বার্থও ‘বানচাল হয়ে যাবে’।   রবিবারই চিন বিবৃতিতে দিয়ে বলেছিল, পরমাণু প্রসার রোধ চুক্তিতে (এনপিটি) সই না করা দেশগুলিকে সদস্য করার ব্যাপারে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্যরা এখনও দ্বিধাবিভক্ত। এ নিয়ে আরও বিশদে আলোচনা দরকার বলে অভিমত জানায় চিন। ঘটনাচক্রে চিনের মত হল, এনপিটি-তে সই না করলে কোনও দেশকেই এনএসজি-তে ঢুকতে দেওয়া ঠিক হবে না কেননা তাতে পরমাণু প্রসার রোধের প্রচেষ্টা ধাক্কা খাবে। সামনেই ২৪ জুন সিওলে এনএসজির প্লেনারি বৈঠক হওয়ার কথা। তার আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনৈতিক সফরে অর্ধেক পৃথিবী সফর করলেন। এনএসজি-তে তাঁর দেশের অন্তর্ভুক্তির জন্য সমর্থন জোগাড় করাই ছিল সফরের মূল লক্ষ্য, বলা হয়েছে চিনা দৈনিকটিতে। তারা এও বলেছে, ভারতের সদস্যপদের দাবিকে আমেরিকা ও আরও কিছু দেশ সমর্থন করেছে বটে, তবে বেশিরভাগ দেশের থেকে, বিশেষত চিন, আপত্তি এসেছে বলে শোনা যাচ্ছে। এতেই রেগে উঠেছে ভারত। চিনা সরকারি মিডিয়ায় এক ধাপ এগিয়ে বলা হয়েছে, ভারত যেন পরমাণু উচ্চাকাঙ্খায় অন্ধ না হয়ে বসে! চিনা সংবাদপত্রটি বলেছে, ভারত ও পাকিস্তান দুজনেই পরমাণু শক্তিধর। উভয়েই পরস্পরের পরমাণু শক্তিভাণ্ডারের দিকে নজর রাখে। সেই প্রেক্ষাপটে ভারত এনএসজি-র সদস্য হওয়ার আবেদন করায় তার চিরাচরিত প্রতিদ্বন্দ্বী পাকিস্তানে অবশ্যই উত্তেজনা বাড়বে। পাকিস্তান যেহেতু চায় না যে, ভারতের সঙ্গে তার পরমাণু শক্তির ফারাক বেড়ে যাক, তাই এর ফলে পরমাণু প্রতিযোগিতা মাথাচাড়া দেওয়ার আশঙ্কা তৈরি হবে। এতে শুধু আঞ্চলিক নিরাপত্তাই বিঘ্নিত হবে না, চিনের জাতীয় স্বার্থও মার খাবে।          

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget