এক্সপ্লোর

ইসলামি আইনে ‘অপরাধ’, ইন্দোনেশিয়ার বান্দা আচে প্রদেশে প্রকাশ্যে হাতে হাত, আলিঙ্গন, একদল অবিবাহিত যুগলকে চাবুক ধর্মীয় পুলিশের

বান্দা আচে (ইন্দোনেশিয়া): ইন্দোনেশিয়ার রক্ষণশীল বান্দা আচে প্রদেশে প্রকাশ্যে প্রেম করা ইসলামি আইনের চোখে অপরাধ, নিষিদ্ধ। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একমাত্র এই প্রদেশেই কঠোর ইসলামি আইনের শাসন রয়েছে। সুমাত্রা দ্বীপের প্রান্তে অবস্থিত এই প্রদেশে জুয়া খেলা, মদ্যপান, সমকামী যৌনতা সহ নানা অপরাধে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়। সেখানেই জনসমক্ষে যৌন ইঙ্গিতবাহী আচরণ করায় একদল অবিবাহিত যুগলকে চাবুক মারা হল আজ। ওদের পরস্পরকে জড়িয়ে থাকা, হাত ধরাধরি করে, কাউকে কাউকে যৌন ক্রিয়ায় রত অবস্থায় ধরে ফেলেছিল ধর্মীয় পুলিশ। বেশ কয়েক মাসের কারাবাসের পর আজ বান্দা আচের মসজিদের বাইরে পাঁচজোড়া প্রেমিক-প্রেমিকাকে ৪ থেকে ২২ বার চাবুক মারা হয়। মুখোশ পরা শরিয়ত অফিসার ওদের চাবুক মারতে থাকে, যন্ত্রণায় ওরা আর্তনাদ করে ওঠে। এই দৃশ্য দেখে বাচ্চাকাচ্চা সহ কয়েকশো স্থানীয় বাসিন্দা। কিন্তু মন গলেনি ধর্মীয় বিষয় সংক্রান্ত অফিসারের। তিনি বলেন, আশা করি, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। এসব অত্যন্ত বিড়ম্বনা দেয়। গত ডিসেম্বরে দুজন পুরুষকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ায় ১০০ বার করে চাবুক মারা হয় বান্দা আচে প্রদেশে। মানবাধিকার রক্ষা গোষ্ঠীগুলি জনসমক্ষে চাবুক মারা, বেত্রাঘাতকে নৃশংস আখ্যা দিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইয়োকা উইডোডোও এর অবসান চেয়েছেন। কিন্তু বেত, চাবুকের শাসনের প্রতি বিপুল সমর্থন রয়েছে বান্দা আচের জনসাধারণের মধ্যে।

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget