এক্সপ্লোর

ফেসবুকে মগ্ন মা, বাথটাবে ডুবে মৃত্যু আট মাসের শিশুর

হিউস্টন: আট মাসের শিশুটিকে বাথটাবে রেখে চলে গিয়েছিলেন মা। এরপর তিনি মেতে উঠেছিলেন ফেসবুক নিয়ে। জোরে টিভিও চলছিল। মায়ের আর মনেই ছিল না, শিশুটি বাথটাবে রয়েছে। যখন খেয়াল হল, ততক্ষণে শিশুটির দেহে আর প্রাণ নেই। জলে ডুবে তার মৃত্যু হয়েছে। এ মাসের ১৩ তারিখ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ট্যারান্ট কাউন্টিতে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীদের জেরার মুখে অভিযুক্ত মহিলা বলেছেন, তিনি দু মিনিটের জন্য শিশুটিকে বাথটাবে রেখে চলে গিয়েছিলেন। এরপর তিনি অন্য সন্তানদের সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। ফেসবুক মেসেঞ্জারে দু জনের সঙ্গে ১৮ মিনিট ধরে চ্যাট করেন। এছাড়া জোরে টিভি চলছিল। তিনি শিশুটির কথা ভুলে গিয়েছিলেন। যখন মনে পড়ে, তখন ছুটে গিয়ে দেখেন বাথটাবে শিশুটি ভাসছে, কোনও সাড় নেই। ময়নাতদন্তে জানা গিয়েছে, জলে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এর আগেও শিশুদের অবহেলা করার অভিযোগ উঠেছিল। সেই কারণেই তাঁর অন্য সন্তানদের অন্যত্র রাখা হয়েছিল। এক মাস আগে সেই সন্তানদের তাঁর কাছে ফেরানো হয়। কিন্তু এরপরেই ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা।

সেরা শিরোনাম

India-Russia Relations: ‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম

ভিডিও

Navi Mumbai Fire: ভোজ্যতেলের গুদামে ভয়ঙ্কর আগুন, রাতভর আগুনের সঙ্গে লড়াই দমকলের
Suvendu Adhikari on Bangladesh: হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, 'আমি উদ্বিগ্ন', বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগের বার্তা
Birbhum Tulu Mondal: বীরভূমের ২টি থানায় টুলু মণ্ডলকে তলব, কোটি কোটি টাকা-সোনা উদ্ধারকাণ্ডে তলব
KMC Election Supreme Court: শেষ পর্যন্ত পুরসভার ভোট কবে হবে? জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, আজ শুনানি
BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget