এক্সপ্লোর

একের পর এক সাইবার হামলা, অচল ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার অসংখ্য কম্পিউটার

লন্ডন: কম্পিউটারে আচমকা ঢুকে যাচ্ছে একাধিক ফাইল। তা মুহূর্তে অচল করে দিচ্ছে গোটা সিস্টেম। কম্পিউটার ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে। এভাবেই ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিসেসের ওপর হামলা চালিয়েছে একদল হ্যাকার। বহু হাসপাতালের কাজকর্ম কার্যত বন্ধ করে ছেড়েছে তারা। যতক্ষণ না চাহিদামত অর্থ দেওয়া হচ্ছে, ততক্ষণ ভাইরাস হামলায় কম্পিউটার হাত ছোঁয়ানো যাচ্ছে না। যে সফটওয়্যার দিয়ে এই হামলা চালাচ্ছে হ্যাকারদল, তার নাম রাখা হয়েছে র‍্যানসমওয়্যার। টাকা পেলে হ্যাকাররা কম্পিউটার খুলে দিচ্ছে, তাই এই নাম। এই সফটওয়্যার হামলায় ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসেস ছাড়াও আক্রান্ত হয়েছে রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক ও স্পেনের টেলিকমিউনিকেশন সংস্থা টেলিফোনিকা। ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার কিছু অংশে মূলত এই হ্যাকার হামলা ঘটেছে। হামলা চলেছে আমেরিকাতেও। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, এটি একটি আন্তর্জাতিক হামলা। বেশ কয়েকটি দেশ ও সংস্থা এতে আক্রান্ত হয়েছে। সফটওয়্যারের যে দুর্বলতা কাজে লাগিয়ে এভাবে হ্যাকারচক্র একের পর এক দেশের কম্পিউটার অচল করে দিচ্ছে, তা ব্যবহার করত আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। চরবৃত্তির কাজে এভাবে অন্য দেশ বা সংস্থার কম্পিউটার হ্যাক করত তারা। একইভাবে এখন সেই দুর্বলতার সুযোগ নিচ্ছে হ্যাকারদল। এদের পিছনে কার হাত রয়েছে, তা জানা যায়নি এখনও। এর আগেও হ্যাকারদলের হামলার কথা বারবার শোনা গিয়েছে। কিন্তু এভাবে পর পর কয়েকটি দেশ ও মহাদেশের কম্পিউটার সিস্টেম সম্পূর্ণ অচল করে দেওয়ার কথা শোনা যায়নি কখনও। জানা গিয়েছে, গোটা বিশ্বের ৭৪টি দেশে ৪৫,০০০-এর বেশি হামলা চলেছে। আরও উদ্বেগের কথা হল, সিস্টেম চালু করতে রীতিমত অর্থ দাবি করছে এরা। আশঙ্কা করা হচ্ছে, এর পর দুষ্কৃতীরাও এভাবে সাইবার ওয়ার্ল্ডে হামলা চালিয়ে অপরাধমূলক কাজকর্ম ঘটাবে।

সেরা শিরোনাম

Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো

ভিডিও

Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget