এক্সপ্লোর

দাদার বেআইনি অর্থ লেনদেনে সাহায্য, সোনা-মুক্তো সরিয়ে ফেলার অভিযোগ, এবার নীরবের ভাই নেহালের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিস

নেহালের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হওয়ার ব্যাপারে এক পদস্থ অফিসার জানিয়েছেন, ৪০ বছরের নেহালকে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ফেলা হয়েছে, যার মানে তার ১৯০টি সদস্য দেশের আইন প্রয়োগকারী এজেন্সিগুলি এবার তাঁকে খুঁজে বের করে গ্রেফতার করতে পারবে।

নয়াদিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধ মেনে বহু কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদির ভাই নেহাল মোদির বিরুদ্ধে লাল নোটিস দিল ইন্টারপোল। হিরে ব্যবসায়ী দাদার বেআইনি আর্থিক লেনদেনে সাহায্য, ভারতীয় তদন্ত এজেন্সিগুলি ২০০ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের কেলেঙ্কারির ব্যাপারে তাঁর বিরুদ্ধে তদন্ত নামার পর তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে পদক্ষেপ করা হল নেহালের বিরুদ্ধে, যিনি বেলজিয়ামের নাগরিক, তবে বর্তমানে আমেরিকায় আছেন বলে জনৈক ইডি কর্তার দাবি। নেহালের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হওয়ার ব্যাপারে এক পদস্থ অফিসার জানিয়েছেন, ৪০ বছরের নেহালকে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ফেলা হয়েছে, যার মানে তার ১৯০টি সদস্য দেশের আইন প্রয়োগকারী এজেন্সিগুলি এবার তাঁকে খুঁজে বের করে গ্রেফতার করতে পারবে। নেহালের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নীরবের দুবাইয়ের অফিস থেকে সোনাদানা ও হংকঙের দপ্তর থেকে মুক্তো সরিয়ে ফেলেছেন যাতে তদন্তকারী সংস্থাগুলি সেগুলি খুঁজে না পায়। ইডি আদালতে পেশ করা অভিযোগনামায় বলেছিল, নেহাল দুবাই, হংকঙের সব ডামি ডিরেক্টরের সেলফোন নষ্ট করে ফেলেছেন, তাদের কায়রো যাওয়ার বিমানের টিকিটের ব্যবস্থা করেছেন। নীরব, তাঁর বোন পূরবী মেহতা ও মামা মেহুল চোকসির বিরুদ্ধে আগেই ইন্টারপোলের রেড নোটিস জারি হয়েছে। নীরব বর্তমানে ব্রিটেনের জেলে আছেন। তাঁকে ভারতে প্রত্যর্পণের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা চলছে। নীরবের বিরুদ্ধে মূল মামলার অভিযোগ, জাল লেটার অব আন্ডারস্ট্যান্ডিং ও ফরেন লেটার্স অব ক্রেডিট ইস্যু করিয়ে ১৩০০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে পিএনবির বিপুল লোকসান করানো। অভিযোগ, একাজে তাঁর শরিক ছিলেন মামা মেহুল, কিছু ব্যাঙ্ককর্তা ও সরকারি অফিসার।

সেরা শিরোনাম

Bangladesh News: ‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Uber Driver Killed: নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে
নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে
Earthquake: ম্যানহাটন বিচের কাছে ভূমিকম্প, কম্পন অনুভূত লস এঞ্জেলসেও, রিখটার স্কেলে মাত্রা কত ?
ম্যানহাটন বিচের কাছে ভূমিকম্প, কম্পন অনুভূত লস এঞ্জেলসেও, রিখটার স্কেলে মাত্রা কত ?

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget