এক্সপ্লোর

নিসে হামলার দায় নিল আইসিস, বুহলেলের সঙ্গে যোগ সন্দেহে গ্রেফতার ৪

প্যারিস ও বেইরুট: ফ্রান্সের নিসে বৃহস্পতিবারের অকল্পনীয়, নৃশংস হত্যালীলাতেও আইসিস! বাস্তিল ডে উদযাপন অনুষ্ঠানে ভিড়ের মধ্যে ট্রাক চাপা দিয়ে ৮৪ জনকে মেরে ফেলেছে তারাই, দাবি এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর। ওই ভয়াবহ ঘটনার দায় নিয়েছে তারা। জিহাদি গোষ্ঠীটির অনুমোদন পাওয়া সংবাদ সংস্থা ‘আমাক’ এ খবর দিয়েছে। শোনা যাচ্ছিল, গতকালের নৃশংস গণহত্যা ঘটানো মহম্মদ লাহুআয়াজ বুহলেল নামে ৩১  বছরের তিউনিসিয় যুবক একাই ছিল। সে কোনও সংগঠনের লোক নয়। কিন্তু আইসিস-এর নিরাপত্তা সংক্রান্ত একটি সূত্রকে উদ্ধৃত করে ‘আমাক’ জানিয়েছে, ‘আইসিস মোকাবিলায় যুক্ত সংশ্লিষ্ট জোটের সদস্য দেশগুলির ওপর হামলা চালানোর ডাকে সাড়া দিয়েই’ তাদের ‘সেনানিদের’ মধ্য থেকে একজন বৃহস্পতিবারের হত্যালীলা ঘটিয়েছে।   এদিকে নানা সূত্র থেকে তথ্য জোগাড় করে বুহলেলের  ব্যাপারে একটা স্পষ্ট চিত্র তৈরির চেষ্টা করছেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে অতীতে ছুটকো অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গেই তার কোনও যোগসূত্র মেলেনি। আজ তার সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে চারজনকে গতকাল রাত থেকে গ্রেফতার করা হয়েছে। জেরা করা হচ্ছে ওই তিউনিসিয় যুবকের প্রাক্তন স্ত্রীকেও। বুহলেলের সঙ্গে সম্ভবত ইসলামি মৌলবাদের যোগ ছিল বলে অনুমান ফরাসি প্রধানমন্ত্রীর। যদিও দেশের অভ্যন্তরীণ মন্ত্রী এখনই এমন সিদ্ধান্তে আসার সময় হয়নি বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট ওঁল্যাদ প্যারিসে নিরাপত্তা পরামর্শদাতাদের সঙ্গে বৈঠক ডাকার পর দেশের সশস্ত্র বাহিনীর শাখাগুলির মাথাদের সঙ্গেও কথা বলেছেন।    

সেরা শিরোনাম

Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Dinesh Trivedi: কবে বাংলাদেশে ফেরানো হবে শেখ হাসিনাকে? এবার অবস্থান জানাল ভারত
কবে বাংলাদেশে ফেরানো হবে শেখ হাসিনাকে? এবার অবস্থান জানাল ভারত

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget