এক্সপ্লোর

এক বিছানায় শোয়া-বসা চলবে না, পাকিস্তানে মেয়েদের হস্টেলে সার্কুলার!

নয়াদিল্লি: হস্টেলে কোন পোশাক চলবে, কোনটা চলবে না, রাতে কটার মধ্যে হস্টেলে ঢুকতে হবে, কখন বেরনো যাবে, এই নিষেধাজ্ঞা সে ব্যাপারে নয়। কিন্তু ইসলামাবাদের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির মহিলা আবাসিকদের জন্য জারি হওয়া এক সার্কুলারে চোখ কপালে উঠেছে অনেকের। সার্কুলারের নির্দেশ, হস্টেলে এক বিছানা শেয়ার করতে পারবে না মেয়েরা, তা কঠোর ভাবে নিষিদ্ধ। এক বিছানা থেকে আরেকটির মধ্যে অন্তত ২ ফুটের ব্যবধান রাখতে হবে। যদি দেখা যায়, নির্দেশ না মেনে কোনও মেয়ে সহপাঠীর বিছানায় শুয়েছে বা দুজনে একই চাদর গায়ে চড়িয়ে বসেছে, তার শাস্তি চড়া আর্থিক জরিমানা। এহেন নির্দেশে সোস্যাল মিডিয়ায় চলছে তুমুল ব্যঙ্গ-বিদ্রুপ, ঠাট্টা-তামাশা। কেন এই নির্দেশ, তার কারণ অনুসন্ধান চলছে। তবে অনেকেই বলছেন, হতে পারে রক্ষণশীল সমাজে সমকামিতা-আতঙ্কে ভুগছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই শয্যা ভাগ করলে সমকামী হওয়ার প্রবণতা ছড়াতে পারে ধরে নিয়েই এমন পদক্ষেপ! করাচির জনৈক কমিক শিল্পী শেহজাদ গিয়াস শেখ ওই সার্কুলারের ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করে মজার মন্তব্য করেছেন। লিখেছেন, একই বিছানা ভাগ করলে যদি যৌন পছন্দ, লিঙ্গ পরিচয় বদলে যেত, তবে তো পাকিস্তানের প্রত্যেক গরিব, মধ্যবিত্ত মানুষের পুরুষ বা মহিলা সমকামী হয়ে যাওয়ার কথা। এবার কি তবে মাঝরাতে মেয়েদের হস্টেলের দরজা ভেঙে ঢুকে লাঠি হাতে পুলিশ মেপে দেখবে, বিছানার মাঝখানে কতটা ফাঁক আছে!

সেরা শিরোনাম

India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
India-US Trade Deal : 'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?
'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?
India-Pakistan Conflict: সাত মাস ধরে করাচিতে আটকে মার্চেন্ট নেভির অফিসার ও অন্য কর্মীরা, পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত
সাত মাস ধরে করাচিতে আটকে মার্চেন্ট নেভির অফিসার ও অন্য কর্মীরা, পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত
Sheikh Hasina : 'শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন বাংলাদেশের', এবার কী ? কী বলেছে ভারত ?
'শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন বাংলাদেশের', এবার কী ? কী বলেছে ভারত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget