এক্সপ্লোর

বাংলাদেশে এবার গলা কেটে শিক্ষক খুন, দায় নিল আইএস

ঢাকা: ধর্মনিরপেক্ষ ব্লগারদের পর এবার কি শিক্ষক মহল হতে চলেছে বাংলাদেশি জঙ্গিদের নয়া টার্গেট? আজ রাজশাহী শহরে নিজের বাড়ি থেকে অল্প দূরে সন্দেহভাজন  জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী নামে এক অধ্যাপক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়াতেন তিনি। বাংলাদেশি সময় সকাল সাড়ে সাতটা নাগাদ স্থানীয় শালবাগান এলাকার বটতলা মোড়ে জনা দুই-তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রেজাউলের ওপর হামলা চালায়। গলা কেটে খুন করা হয় তাঁকে। তিনি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। বাংলাদেশি জঙ্গিরাই তাঁর ওপর হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ। জানিয়েছে, এই হত্যাকাণ্ডও ঘটানো হয়েছে ব্লগার খুনের ধাঁচেই। তবে কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। আমেরিকার বেসরকারি নজরদারি সংস্থা 'সাইট' এক ট্যুইটে জানিয়েছে, আইএসের আমাক এজেন্সি বাংলাদেশে 'নাস্তিক ভাবধারা' ছড়ানোর ডাক দেওয়ায় ইসলামিক স্টেটের রেজাউলকে হত্যার দায় নেওয়ার কথা বলেছে। এদিকে রেজাউলের হত্যার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। তাঁর ঘাতকদের গ্রেফতারি চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে দেখান পড়ুয়া-শিক্ষকরা। ৫৮ বছরের মৃত অধ্যাপক গানবাজনা সহ সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। বাঁশি, সেতার বাজাতেন। জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি জঙ্গিগোষ্ঠীর শক্ত ঘাঁটি বাগমারা এলাকায় একটি স্কুলও চালাতেন তিনি। তবে ঠিক কী কারণে তাঁকে খুন হতে হল, তা এখনও পরিষ্কার নয়। বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের এক অধ্যাপক বলেছেন, কোনও রাজনৈতিক  দলের প্রতি আনুগত্য ছিল না ওনার। তবে প্রগতিশীল চিন্তাভাবনার মানুষ ছিলেন। সেজন্যই হয়ত আইএসের বিষনজরে পড়েন! ঘটনাচক্রে দু বছর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক একেএম সইফুল ইসলামকে একই কায়দায় হত্যা করা হয়েছিল। আনসারউল ইসলাম দায় নিলেও পুলিশ পরে তদন্ত করে সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছিল। গত বছর থেকে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মানুষজনের ওপর জঙ্গি সন্ত্রাস উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইতিমধ্যে কুপিয়ে খুন করা হয়েছে চারজন নামী ব্লগারকে।      

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget