এক্সপ্লোর

এনএসজি-র সমর্থন পেতে গোপনে চিন সফর বিদেশ সচিবের

বেজিং/নয়াদিল্লি: রাষ্ট্রসংঘের পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্য হওয়ার ক্ষেত্রে চিনের সমর্থন পেতে গোপনে বেজিংয়ে গিয়েছিলেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। তিনি চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকও করেছেন বলে খবর। কূটনৈতিক মহলে তেমনই খবর। নয়াদিল্লি ও বেজিংয়ের বিশেষ সূত্রে এই গোপন সফরের সত্যতা স্বীকার করা হয়েছে। তবে সরকারি আধিকারিকরা এ বিষয়ে মন্তব্য করতে চাইছেন না।   ২৪ তারিখ সিওলে এনএসজি-র প্লেনারি। সেখানেই ঠিক হয়ে যেতে পারে, ভারত এই গোষ্ঠীর সদস্য হতে পারবে কি না। সেই কারণেই এই কূটনৈতিক দৌত্য। চিন কিছুদিন আগেই এ বিষয়ে ভারতের বিরোধিতা করেছিল। বেজিং এখনও ভারতকে সমর্থন করতে রাজি নয়। কারণটা আর কিছুই নয়, চিনের আশঙ্কা, ভারত এই গোষ্ঠীর সদস্য হয়ে গেলে পাকিস্তান আর সেখানে ঢোকার ছাড়পত্র পাবে না। কিন্তু ভারত আলোচনার মাধ্যমে চিনের এই বিরোধিতা দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষপর্যন্ত চিনের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী বিদেশ মন্ত্রক।   ২৩ তারিখ উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এর বৈঠকে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁর সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা হবে। তার ঠিক আগে বিদেশ সচিবের গোপন চিন সফরের খবরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। গত মাসের শেষদিকে যখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চিন সফরে গিয়েছিলেন, তখনও তাঁর সঙ্গে গিয়েছিলেন জয়শঙ্কর। সেই সফরেও তিনি চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে এনএসজি নিয়ে আলোচনা করেছিলেন। এবারও তাঁর বার্তা, ভারত কোনও দেশকে এই গোষ্ঠীর সদস্য করার ক্ষেত্রে বাধা দেবে না।   বিশেষ সূত্রে জানা গিয়েছে, এনএসজি-র সদস্য দেশগুলি যদি এনপিটি চুক্তিতে সই না করা সত্ত্বেও ভারতকে সদস্য করার বিষয়ে সর্বসম্মত হয়, তাহলে চিনও রাজি হতে পারে। চিন চাইছে যেসব দেশ এনপিটি-তে সই করেনি, তাদের এনএসজি-র সদস্য করার বিষয়ে ঐকমত্য তৈরি হোক। সেক্ষেত্রে পাকিস্তানের দরজাও খোলা থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget