এক্সপ্লোর

জাপানের এই ‘নগ্ন রেস্তোরাঁ’য় প্রবেশ নিষিদ্ধ স্থুলকায়দের

টোকিও: জাপানের রাজধানী টোকিও আগামী মাসে চালু হচ্ছে ‘নগ্ন রেস্তোরাঁ’। সেখানকার নিয়ম-কানুন আজব। ১৮ থেকে ৬০ বছর বয়সিদেরই শুধু প্রবেশাধিকার থাকবে। ঢোকার সময় বয়সের প্রমাণপত্র দেখাতে হবে। এমনকী, কারও শরীরের ওজন দৈর্ঘ্য অনুযায়ী স্বাভাবিকের চেয়ে ১৫ কেজি বেশি হলে তাঁকে এই রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হবে না। এখানেই শেষ নয়, কারও শরীরে ট্যাটু থাকলে তাঁকেও দরজা থেকেই ফেরত পাঠানো হবে।   লন্ডন ও মেলবোর্নে এই ধরনের ‘নগ্ন রেস্তোরাঁ’ আছে। সেই রেস্তোরাঁই এবার চালু হচ্ছে জাপানে। নাম দেওয়া হয়েছে ‘অমৃত’। ২৯ জুলাই থেকে খুলে যাবে রেস্তোরাঁর দরজা। তবে নিয়মের বেড়াজাল টপকে তবেই ভিতরে যাওয়া যাবে। এখন থেকেই এই রেস্তোরাঁর ওয়েবসাইটে নিয়মের তালিকা দিয়ে দেওয়া হয়েছে। ওজন, বয়স, ট্যাটু সংক্রান্ত নিয়ম ছাড়াও বলে দেওয়া হয়েছে, রেস্তোরাঁয় প্রবেশ করার পর অন্য কোনও অতিতিকে বিরক্ত করা চলবে না। মোবাইল ফোন, ক্যামেরাও একটি বাক্সে রেখে খেতে ঢুকতে হবে।   ‘অমৃত’-তে খেতে যেতে হলে অনলাইন বুকিং করতে হবে। এখন থেকেই বহু মানুষ বুকিং করছেন। সেই কারণেই সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, যাদের ওজন খুব বেশি, তাঁদের সেথানে না যাওয়াই ভাল। কারণ, বুকিং করে যাওয়ার পরেও কাউকে সন্দেহজনক মনে হলেই তাঁর ওজন করা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলেই না খেয়ে ফিরে আসতে হবে। অবশ্য সেক্ষেত্রে আগাম হিসেবে দেওয়া অর্থ ফেরত পাওয়া যাবে।   ‘ওজন’ নিয়ে এই কড়াকড়ি অতিথিদের স্বার্থেই বলে দাবি করেছেন ‘অমৃত’-র মুখপাত্র মিকি কোমাতসু। তিনি বলেছেন, লন্ডনের রেস্তোরাঁয় স্থুলকায় ব্যক্তিদের যেতে বাধা নেই। কিন্তু সেখানে তাঁদের নিয়ে সমস্যা লেগেই থাকে। অনেক অতিথিই সমস্যার কথা জানিয়েছেন। সেই কারণেই টোকিও-তে এই নিয়ম করা হয়েছে। প্রাচীন রোমান চিত্রে যেমন সুন্দর নগ্ন শরীর দেখা যেত, সেই ধরনের শরীর বিশিষ্ট অতিথিদেরই চাইছে ‘অমৃত’।   এই রেস্তোরাঁয় খাওয়ার খরচ ১৪ হাজার থেকে ২৮ হাজার ইয়েন। পুরুষ মডেলদের নাচ দেখতে দেখতে খেতে চাইলে খরচ পড়বে ৮০ হাজার ইয়েন। খাবার দেবেন পেশিবহুল চেহারার পুরুষরা।

সেরা শিরোনাম

AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget